দিন দর্পণ, কলকাতাঃ বাঘাযতীনের ঘটনা এখনও শিরোনামে তারই মধ্যে ফের কলকাতায় সেই একই ঘটনা।ট্যাংরায় ক্রিস্টেফার রোডে হেলে পড়েছে নির্মীয়মাণ ছ তলা বহুতল।ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।তবে নির্মীয়মাণ বাড়ি হওয়ার সেখানে কেউ ছিলেন না।সম্পূর্ণভাবে বহুতলটি তৈরির আগেই একদিতে হেলে পড়েছে ।হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বুধবার সকালে স্থানীয়রা দেখেন বহুতলটি একদিকে হেলে পড়েছে।বাঘাযতীনের ক্ষত টাটকা, ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।পাশেই রয়েছে আরেকটি বহুতল, স্বাভাবিকভাবেই সেখানকার বাসিন্দারাও ভয়ে।স্থানীয় কাউন্সিলরের থেকে খবর পেয়ে আজ সকালেই ঘটনাস্থেল পৌঁছেছেন পুরসভার ইঞ্জিনিয়াররা।যথাযথ অনুমতি নিয়েই বহুতলটি তৈরি হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ১১/২ ক্রিস্টোফার রোডে এই ছ তলা বহুতলটি তৈরি হচ্ছিল।কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে।এলাকার তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহা জানিয়েছেন, গত পরশু দিন তিনি জানতে পারেন, ওই বহুতলটি হেলে পড়েছে।কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে বিষয়টি জানান তিনি।কেন এই ঘটনা, কার গাফিলতিতে পুরোপুরি তৈরির আগেই বিপত্তি, সেই প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
বাঘাযতীনের বহুতলটি পাশের একতলা একটি বাড়ির উপরে ভেঙে পড়েছিল। ট্যাংরার এই বহুতলটি পাশেই প্রায় সমান উচ্চতার অন্য একটি বহুতলের উপরে বিপজ্জনক ভাবে হেলে পড়েছে।নির্মীয়মাণ বহুতলটিতে এখনও কোনও আবাসিক না এলেও পাশের বহুতলটিতে অনেকগুলি পরিবার বসবাস করে।স্বভাবতই ওই বহুতলের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।বাঘাযতীনের ঘটবনার পর আতঙ্কিত এলাকাবাসীও।খোঁজ চলছে নির্মীয়মাণ বহুতলটির প্রমোটারের।
