দিন দর্পণ, কলকাতাঃ ফের কলকাতায় মেট্রো পরিষেবায় চরম ভোগান্তির শিকার যাত্রীরা।যার কারণে প্রতিটি স্টেশানে যাত্রীদের ভিড় খুবই বেড়ে গিয়েছে।এরই মাঝে দমদম মেট্রো স্টেশানে যাত্রীদের ধাক্কায় পড়ে যান এক মহিলা।এই স্টেশানের যাত্রীরা জানাচ্ছেন, ১২.৪৫ নাগাদ কবি সুভাষ থেকে দমদমগামী লাইনে পরিষেবা ব্যাহত।পরপর তিনটি মেট্রোর এই একই অবস্থা।কিন্তু কেন এই একের পর এক মেট্রো বাতিল সেই নিয়ে মেট্রো কর্তৃপক্ষ কোনা মতামত প্রকাশ করেনি।
মেট্রো কর্তৃপক্ষ জানানো হয়, ডাউন প্ল্যাটফর্মে পৌনে ১২টা নাগাদ একটি মেট্রো আচমকা বিকল হয়ে যাওয়ায় ওই প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়তে পারছে না।পাশের আপ প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল শুরু হলেও পরিষেবা বিলম্বিত হচ্ছে।মেট্রো কর্তৃপক্ষের অবশ্য দাবি, পরিষেবা বন্ধ হয়নি, ট্রেন চলছে।পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।তিনটি মেট্রো বাতিলের পর একটি মেট্রো আসে তাতে এতই ভিড় বেশি ছিল যার কারণে অনেক যাত্রীই উঠতে পারেনি।ওই মেট্রোয় উঠতে গিয়ে চোট পেয়েছেন বেলঘরিয়ার বাসি পুতুল দে।পায়ে চোট পেয়েছেন খুবই।
যাত্রীরা বলেন, ১২টা ৪৮ মিনিটে একটা মেট্রো আসার কথা ছিল।সেটা বাতিল হল।এর পর আরও দুটো মেট্রো বাতিল হয়।কেন মেট্রো বাতিল, তা জানানো হয়নি।ব্যস্ত সময়ে যদি এ রকম হয়, তা হলে তো খুবই মুশকিল।তিনটি মেট্রো বাতিল হওয়ার পর দুপুর ১টা ৩ মিনিটে যে দমদম স্টেশনে আসে, ভিড়ের চাপে তাতে উঠতে পারেননি অনেক যাত্রীই।কোথাও কোনও গন্ডগোল হলে তো জানানো উচিত।মানুষের কাজের সময়ে এরকম মেট্রো সার্ভিস হলে খুবই সমস্যার ব্যাপার।
