পার্কসার্কসের গোডাউনে ভয়াবহ আগুন


দিন দর্পণ, কলকাতাঃ পার্ক সার্কাস স্টেশনের পাশের গোডাউনে ভয়াবহ আগুন।কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে স্টেশন চত্বর।ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই।ইতি মধ্যেই দমকল বাহিনী পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে।কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।স্টেশন চত্বরে আশা যাত্রীরা আতঙ্কিত।প্রাথমিকভাবে আটটা ইঞ্জিন এলেও পরে আরও ছ’টি ইঞ্জিন এলাকায় আসে।আগুনের জেরে পার্ক সার্কাস শাখায় বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল।

সোমবার দুপুরে পার্ক সার্কাস সংলগ্ন এলাকার এক কেক কারখানায় আগুন লাগে।স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু কেকের কারখানা নয়, ওই বাড়িতে রয়েছে চামড়া ও তামা জিনিসপত্র তৈরির কারখানাও।গোডাউনে মজুত রয়েছে দাহ্য পদার্থ।দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন।জানা গিয়েছে, গত ২ ঘণ্টা ধরে আগুন জ্বলছে।কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে স্টেশন চত্বর।শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।কারখানার মধ‍্যে ইতিমধ‍্যে প্রবেশ করেছে দমকলের কর্মী।এলাকা থেকে সরিয়ে দেওয়া হল আমজনতাকে।৪ নম্বর প্ল‍্যাটফর্ম এবং কারখানার অংশ ব‍্যারিকেড করে ঘিরে দিল আরইপি।

তবে শুধু পার্ক সার্কাস নয়, অগ্নিকাণ্ড কলকাতার নারকেলডাঙাতেও। নারকেলডাঙ্গার হরিজন বস্তিতে লেগেছে আগুন। সূত্রের খবর অনুযায়ী, এই বস্তির একটা বাড়ির দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *