সাইফ আলি খানের উপর হামলাকারীকে আটক মুম্বাই পুলিশের


দিন দর্পণ,মুম্বাইঃ বলিউবের নবাব সাইফের বাড়িতে ঘটে গিয়েছে অপ্রত্যাশিত এক ঘটনা।বৃহস্পতিবার বান্দ্রার ১১ তলার ফ্ল্যাটে হামলার শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলি খান।ঘটনাটি ঘটেছিল যখন একজন অনুপ্রবেশকারী তাঁর বাড়িতে, ছোট ছেলে জেহর ঘরে, অভিনেতার পরিচারিকার মুখোমুখি হয় বলে অভিযোগ।সাইফ হস্তক্ষেপ করে সেই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলে ছুরি দিয়ে আক্রমণ চালায়।সইফের গোটা শরীরে ৬ বার ছুরির আঘাত করা হয়।রক্তারক্তি অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরপরই দুষ্কৃতীদের খুঁজতে উঠে পড়ে লাগে মুম্বাই পুলিশ।সাইফ আলি খানের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।এরই মধ্যে একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।সেই ফুটেজে এক ব্যাক্তিকে সিড়ি দিয়ে নামতে দেখা যায়।সে সিড়ি দিয়ে নামার সময় সিসিটিভির দিকেও বেশ কয়েকবার তাকায়।

তাকে ধরতে তল্লাশি চলছে বলে শুক্রবার জানিয়েছে মুম্বই পুলিশ।সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় জড়িত অভিযুক্তকে শেষবার বান্দ্রা রেল স্টেশনের কাছে দেখা গিয়েছিল।এরপর বেলা ১১টার দিকে ধরা পড়ল সেই ব্যক্তি।ডিসিপি জানিয়েছেন, আপাতত আটক করা হয়েছে অভিযুক্তকে।প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনার পর সকালের প্রথম লোকাল ট্রেন ধরে ভাসাই ভিরারের দিকে রওনা দেয় ওই ব্যক্তি।ভাসাই, নালাসোপারা ও ভিরার এলাকা জুড়ে তল্লাশি চালানো শুরু করে দেয় মুম্বই পুলিশের দল।শেষমেশ ধরা পড়ল সিসিটিভিতে মুখ দেখা যাওয়া লোকটিকে আটক করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা।লীলাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, অভিনেতার পরিবার ও চিকিৎসকরা শুক্রবারই অভিনেতাকে আইসিইউ থেকে স্বাভাবিক ওয়ার্ডে নিয়ে আসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *