ওড়িশায় কারখানার লোহার কাঠামো ভেঙে বিপত্তি, নিখোঁজ ৩


দিন দর্পণ, ভুবনেশ্বরঃ ভয়াবহ দুর্ঘটনা ওড়িশার সুন্দরগড় জেলার রাজগাংপুরে।গতকাল রাতে একটি সিমেন্ট কারখানার ভিতরের কয়লা হপার ভেঙে এই দুর্ঘটনা ঘটেছে।ওই লোহার কাঠামো ভেঙে ভিতরে আটকে পড়েন বহু কর্মী।সারারাত উদ্ধার কাজ চালিয়ে ৬৪জনকে উদ্ধার করা হয়েছে।এখনও পর্যন্ত তিনজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে।যে তিনজন শ্রমিক আটকে রয়েছে তাদের নাম হল সুসান্ত রাউত, দশরথ পাত্র এবং রঞ্জিত ভোল।তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

ওই কারখানায় যে কাঠামো ভেঙে পড়েছে, সেই কাঠামো কয়লা উত্তোলনের কাজে ব্যবহৃত হয় বলে জানা গিয়েছ।পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় কারখানায় কাজ করছিলেন প্রায় ১৫ জন শ্রমিক।যদিও ঠিক কত জন শ্রমিক চাপা পড়েছেন, তা পুলিশ বা কারখানা কর্তৃপক্ষ স্পষ্ট ভাবে জানাতে পারেননি।ইতিমধ্যে, সুন্দরগড়ের বিধায়ক রাজেন এক্কা জানিয়েছেন, কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।ওড়িশার স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন চার জন শ্রমিক।নিরাপদে উদ্ধার করা গিয়েছে সেই সময় কারখানায় থাকা ৬৪ জন শ্রমিককে।তদারকি করছেন ওড়িশা পুলিশের ডিআইজি, এসপি এবং মহকুমাশাসক।স্থানীয় বিধায়ক কারখানার ম্যানেজারকে গ্রেফতার করার দাবি তুলেছেন।ওয়েস্টার্ন রেঞ্জের ডিআইজি ব্রিজেশ রাই জানিয়েছেন, দমকল কর্মীরা এবং ওডিআরএএফ উদ্ধার অভিযান চালাচ্ছে।দুর্ঘটনার পর কোম্পানির গেট বন্ধ হয়ে যাওয়ায় সহকর্মী ও ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *