ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল তিন নতুন রণতরী


দিন দর্পণ, মুম্বাইঃ ভারতীয় নৌসেনার শক্তি আরও বৃদ্ধি পেলো।ভারতীয় নৌসেনার তালিকায় একসাথে তিন তিনটি রণতরীর উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।সামুদ্রিক নিরাপত্তা, সীমান্তে নজরদারি ও ভারতীয় নৌসেনার ক্ষমতা বৃদ্ধি করতেই তিনটি রণতরী যোগ করা হচ্ছে।নৌসেনায় যোগ হতে চলেছে আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি ও আইএনএস ভাগশীর।আজ সকাল সাড়ে ১০টায় মুম্বইয়ের নাভাল ডকইয়ার্ডে এই তিন রণতরীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।দুপুর সাড়ে তিনটে নাগাদ নভি মুম্বইয়ের খাড়ঘরে ইসকনের উদ্যোগে তৈরি শ্রী শ্রী রাধা মনমোহন মন্দিরের উদ্বোধন করবেন।

আইএনএস সুরাট হল ১৫বি ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রকল্পের চতুর্থ এবং শেষ জাহাজ।এটি বিশ্বের বৃহত্তম, সবচেয়ে উন্নত ডেস্ট্রয়ারগুলির মধ্যে একটি।এই রণতরীর ৭৫ শতাংশই তৈরি হয়েছে ভারতে।এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ওয়েপন সেন্সর সিস্টেম।

অন্যদিকে, আইএনএস নীলগিরি হল ১৭এ স্টিলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ।এটি মূলত সমুদ্রে নজরদারির জন্য তৈরি।অন্য রণতরীর থেকে দীর্ঘ সময় সমুদ্রে ভেসে থাকার ক্ষমতা রয়েছে এই প্রবল পরাক্রমশালী নয়া প্রজন্মের যুদ্ধ জাহাজের।

অন্যদিকে সাবমেরিন আইএনএস ভাগশির Kalvari-class Project 75-এর অন্তর্ভুক্ত।ফ্রান্সের নৌবাহিনীর সহযোগিতায় তৈরি হয়েছে এই রণতরী।এর বিশেষত্ব,এই সাবমেরিন চুপিসারে চলা ফেরা করে।নিঃশব্দ ঘাতক হয়ে উঠতে পারে শত্রুদের।এই সাবমেরিন অ্যান্টি-সারফেস ওয়ারফেয়ার, অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার মিশনে কাজ করতে পারবে।একই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ সহ আরও কিছু বিশেষ কাজ করতে সক্ষম হবে।

এদিন রণতরী উদ্বোধনের পর মোদি বলেন, ছত্রপতি শিবাজি মহারাজ ভারতীয় নৌবাহিনীকে নতুন শক্তি ও নতুন দৃষ্টি দিয়েছিলেন।আজ তার পবিত্র ভূমিতে আমরা একবিংশ শতাধীর নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য অনেক বড় পদক্ষেপ নিচ্ছি।এই প্রথম একটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি সাবমেরিন একসঙ্গে কার্যকর হচ্ছে।ভারত বৃহত্তম নৌশক্তি হিসেবে উঠে আসছে।এর সাথে গতি আসছে জাহাজ নির্মাণ শিল্পে, যা আত্মনির্ভর ভারতের পথে এক কদম এগিয়ে যাওয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *