মকর সংক্রান্তির আমেজে উদ্ধার ৭২কেজি গাঁজা


দিন দর্পণ, বর্ধমানঃ পৌষে মাসের মকর সংক্রান্তির আমেজে আবারও মাদক দ্রব্য উদ্ধার করলো বর্ধমান থানার পুলিশ।বিপুল পরিমাণে গাঁজা পাচার হচ্ছিল পূর্ব বর্ধমানের তালিত রেলওয়ের ক্রসিংয়ের সামনে থেকে।গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই জাল পাতা হয়েছিল।আর তাতেই বর্ধমান ও দেওয়ান দিঘি থানার যৌথ অভিযানে গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৭২ কেজি গাঁজা উদ্ধার হয়।ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার হয়েছেন সঞ্জয় রাহা নামে এক ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাঁজা পাচার হওয়ার আগাম খবর গোপন সূত্রে পায় বর্ধমান থানার পুলিশ।তারপরই বর্ধমান ও দেওয়ানদিঘি থানার পুলিশ যৌথ অভিযান চালায়।বিশেষ তদন্তকারী দলের তরফে নাকাচেকিংয়ের ব্যবস্থাও করা হয়।সোমবার সকালে একটি ছোট চার চাকার গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়।সেই গাড়িটি দাঁড় করিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়।কথায় অসঙ্গতি ধরা পড়ায় শুরু হয় গাড়ি তল্লাশি।ভিতর থেকে পাওয়া যায় বেশ কয়েকটি বড় আকারের পার্সেল।সেগুলো খুলতেই বেরিয়ে আসে ৭১.৯০০ ওজনের ১১ প্যাকেট গাঁজা।বর্ধমান ১ ব্লকের উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে ওই সমস্ত গাঁজা বাজেয়াপ্ত করা হয়।অভিযুক্তের বিরূদ্ধে প্রয়োজনীয় মামলা রুজু হয়েছে।

অভিযুক্তের কাছ থেকে জানা গেছে, কোচবিহারের মাথাভাঙা থেকে গাঁজার এই চালানটি বর্ধমান শহরের কাউকে সরবরাহ করার উদ্দেশ্যে নিয়ে আসছিল।কাকে সেই গাঁজা দেওয়ার কথা ছিল, সেটি জানার চেষ্টা চলছে।তদন্তকারীদের অনুমান, এর পিছনে কোনও চক্র কাজ করছে।ধৃত ব্যক্তিকে এদিন বর্ধমান আদালতে তোলা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *