নব নালন্দা স্কুলে কাঁচ ভেঙে পড়ে জখম তিন পড়ুয়া


দিন দর্পণ, কলকাতাঃ দক্ষিণ কলকাতার নামকরা স্কুলের সারির মধ্যে অন্যতন নব নালন্দা স্কুল।এই স্কুলেই সকালবেলা প্রার্থনা শুরুর সময় স্কুল ভবনের উপর থেকে কাঁচ ভেঙে পড়ে পড়ুয়াদের উপরে।জখম হয় নবম শ্রেণির দুই ছাত্র।যদিও অভিভাবকদের ও পড়ুয়াদের দাবি, জখম হয়েছে মোট তিন পড়ুয়া।তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।দুর্ঘটনার কারণে স্কুলে ঝামেলা শুরু হয়।স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে সরব হন অভিভাবকরা। ™রিস্থিতিতে সামাল দিতে ঘটনাস্থলে যায় টালিগঞ্জ থানার পুলিশ।বিক্ষোভরত অভিভাবকদের কাছে ক্ষমা চান স্কুলের প্রিনসিপ্যাল অরিজিৎ মিত্র।ঘটনাস্থলে যান বিধায়ক দেবাশিস কুমারও।আরও সচেতন হওয়া উচিত ছিল বলেই দাবি তাঁর।

তিন ছাত্রের মধ্যে গুরত্বর আহত এক ছাত্রকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্র্ঘটনার পর।ওই ছাত্রের মাথায় ও ঘাড়ে মোট ৩০ থেকে ৩৫ টি সেলাই পড়েছে বলে অভিভাবক সূত্রে যানা যায়।এই ঘটনার পরই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে।অভিভাবকদের কাছ থেকে ফি নেওয়া হলেও অ্যাম্বুল্যান্স পরিষেবা মেলে না।অভিভাবকরাই পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যান।স্কুলের তরফে যোগাযোগ ও পরিকাঠামোর সমস্যাও রয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভরত অভিভাবকরা।শুধু আজকের ঘটনাকে কেন্দ্র করেই নয়, এছাড়াও নানা বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ তুলছেন পড়ুয়াদের মা-বাবারা।

অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়ারা জানলা খোলার চেষ্টা করায় কাঁচ ভেঙে পড়ে বলে যানায়।যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাম্বুল্যান্স আসতে দেরি হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।এদিকে স্কুল কর্তৃপক্ষের অবশ্য দাবি, ভবনটি নতুন করে তৈরি করা হয়েছে।তাই রক্ষণাবেক্ষণ সংক্রান্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তাঁরা।এদিকে অভিভাবকদের বিক্ষোভের মধ্যেই আহত পড়ুয়াদের দেখতে হাসপাতালে যান স্কুলের প্রিন্সিপাল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *