হাওড়ার ডোমজুড়ে দড়ি করখানায় ভয়াবহ আগ্নিকান্ড


দিন দর্পণ, হাওড়াঃ ১২ জানুয়ারি সকালে ঘটে গেল এক ভয়াবহ র্দুঘটনা।হাওড়ার ডোমজুড়ে এক দড়ি কারখানায় আগুন।একটি পাট থেকে দড়ি তৈরির কারখানার গোডাউনে।রবিবার সকাল দশটা নাগাদ ওই গোডাউন থেকে কালো আগুন বেরিয়ে আসতে দেখা যায়।দাউ দাউ করে জ্বলতে থাকে গোডাউনটি।আশেপাশে আরও বেশ কিছু কারখানা থাকায় আতঙ্কে এলাকার মানুষ।ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন।আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা ভয়াবহ আকার নেয়।দাউ দাউ করে জ্বলতে থাকে ওই গোডাউন।আগুন লাগার সময় ওই গোডাউনের বেশ কিছু কর্মী ভিতরে ছিল।প্রচুর দাহ্য পাট গোডাউনে মজুত থাকার ফলে আগুন নিমেষে ছড়িয়ে পড়ে।গোডাউন এবং কারখানাকে গ্রাস করে নেয় আগুন।খবর দেওয়া হয় ডোমজুর থানাতেও।আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী এবং দমকলের কর্মীরা।

দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।চারপাশ থেকে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।আশে পাশের কারখানায় আগুন যেন ছড়িয়ে না পড়ে সেই দিকেও খেয়াল রাখছেন দমকলকর্মীরা।কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসবে তা বলা মুশকিল।ঘণ্টা তিনেক পার হয়েছে।এখনও দাউদাউ করে জ্বলছে ওই গোডাউন।কী থেকে পাটের দড়ি তৈরির কারখানার গোডাউনে এমন বিধ্বংসী আগুন লাগল তা জানার চেষ্টা চালাচ্ছে দমকলবাহিনী।এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, গোডাউনে মজুত ছিল প্রচুর পরিমাণে পাট, যা আদতে মারাত্মক দাহ্যবস্তু।আর সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *