ঠান্ডায় কাঁপতে চলেছে বাংলা


দিন দর্পণ, কলকাতাঃ নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে ফের ঠান্ডায় কাঁপছে বাংলা।আলিপুর আবহাওয়া দফতর তরফে জানানো হয়, বুধবার রাত থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।ডিসেম্বরের শেষের দিকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জাঁকিয়ে ঠাণ্ডা পড়লেও নতুন বছর শুরুর পরই পারদের বিস্তর ওঠানামা চলে।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে।বৃষ্টির সম্ভাবনা নেই।আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বলে জানিয়েছে আলিপুর।বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা স্বাভাবিকের থেকে বেশি।সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে।কিন্তু, সকাল থেকেই এদিন কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে কুয়াশার দাপট লক্ষ্য করা গেছে।একই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট বেড়েছে।বেলায় অবশ্য আকাশ পরিষ্কার হয়েছে।

আজ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে খবর।হাওয়া অফিস সূত্রে খবর, দার্জি লিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে।তবে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছে।হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি।এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির কাছে।শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং ন্যূনতম ৫৯ শতাংশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *