গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী


দিন দর্পণ, দক্ষিণ ২৪ পরগণাঃ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি কী রকম তা দেখতে আজ সোমবার গঙ্গাসাগরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে গিয়ে এলাকা পরিদর্শন করে দেখেন তিনি।বাংলার মৎস্যজীবিদের সাথেও দেখা করেন এদিন।একাধিক প্রকল্পের কথাও জানান তিনি।মুখ্যমন্ত্রী বলেন, আমরা একটা সমুদ্রসাথী প্রকল্প চালু করব।২ লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন।যে দুমাস মাছ ধরতে যেতে পারেন না, সেই সময় এই টাকা রাজ্য সরকার দেবে।মৎস্যজীবীর মৃত্যু হলে ২ লক্ষ করে টাকা দেওয়া হবে।এটা মৎস্যবন্ধু প্রকল্প।তার সঙ্গে মৎস্যজীবীদের পেনশন দেওয়া হবে।মৎস্যজীবীদের লোনের জন্য ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে।

এই সমস্ত প্রকল্প ছাড়াও গঙ্গাসাগর সেতু নিয়ে রাজ্য সরকারের উদ্যোগের কথাও যানান।এই সেতু কেন্দ্রীয় সরকারের তৈরি করে দেওয়ার কথা।এক কেন্দ্রীয় মন্ত্রী আমায় কথা দিয়েছিলেন এই সেতু তৈরি করে দেবেন।কিন্তু সে কথা রাখেননি।তাই আমরাই গঙ্গাসাগর সেতু তৈরি করে দেবো সিদ্ধান্ত নিয়েছি।ডিপিআর হয়ে গিয়েছে।টেন্ডারও পেয়ে গিয়েছে।যে সেতুর সাহায্যে স্থলভাগের মূল ভুখণ্ডের সঙ্গে জুড়ে যেতে চলেছে সাগরদ্বীপ।আগামী চার বছরের মধ্যে সেতু গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকারের পূর্ত দফতর।সেতু তৈরি হয়ে গেলে পুণ্যার্থীদের বিরাট বড়ো উপকার হবে।২০২৯ সালের জানুয়ারি মাসে যখন পুণ্যার্থীরা গঙ্গাসাগর মেলায় আসবেন তখন কলকাতা থেকে সোজা গাড়ি নিয়ে কপিল মুনির আশ্রম পর্যন্ত চলে আসতে পারবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *