নমো ভারতের পথ চলা শুরু দিল্লিতে


দিন দর্পণ, নয়াদিল্লিঃ পথ চলা শুরু করল দেশের প্রথম দ্রুত রেল নমো ভারত।নমো ভারতের সাহিবাদ-নতুন অশোক নগর অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।গতকাল ৫ জানুয়ারি রবিবার গাজিয়াবাদের সাহিবাদ আরআরটিএস স্টেশন থেকে নমো ভারতের সাহিবাদ-নতুন অশোক নগর পর্বের উদ্বোধন করেছেন।নমো ভারত সাহিবাদ থেকে নিউ অশোক নগর হয়ে আনন্দ বিহার যাবে এই দ্রুত গতি সম্পন্ন ট্রেন।

প্রধানমন্ত্রী গাজিয়াবাদের সাহিবাদ আরটিএস স্টেশনে পৌঁছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেনেন।কিউআর কোডের মাধ্যমে পিএম মোদি টিকিটের দাম দেন।উদ্বোধনের পর নমো ভারত রবিবার বিকেল ৫টা থেকে সাধারণ মানুষের জন্য পরিষেবা দেওয়া শুরু করে।এই ট্রেনের সাহায্যে আরও সহজ হবে দিল্লি থেকে মেরঠ যাত্রা।

বর্তমানে নমো ভারত সাহিবাদ এবং মেরাঠ দক্ষিণের মধ্যে একটি ৪২ কিলোমিটার দীর্ঘ করিডোরে পরিচালিত হচ্ছে।রবিবার ১৩ কিলোমিটার দীর্ঘ নতুন লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।ফলে নমো ভারত মোট ৫৫ কিলোমিটার করিডোরে পরিষেবা দেবে।মনে করা হচ্ছে, দিল্লি ও মেরঠের মধ্যে নমো ভারত চালু হওয়ার পর রাস্তায় প্রতিদিন প্রায় ১ লাখ গাড়ির চলাচল কমে যাবে।

যাত্রীরা এর সাহায্যে খুবই লাভবান হবে।নমো ভারত স্টেশান থেকে একটি ওভার ব্রিজের মাধ্যমে দিল্লি মেট্রোর ব্লু লাইনের সঙ্গে সংযুক্ত।এর মাধ্যমে যাত্রীরা স্টেশনের বাইরে রাস্তায় না গিয়ে নির্বিঘ্নে নিউ অশোক নগর মেট্রো স্টেশনে পৌঁছতে পারবেন।এই ট্রেনের ভাড়া করা হয়েছে নিউ অশোক নগর থেকে মিরাট দক্ষিণে যেতে স্ট্যান্ডার্ড কোচের যাত্রীদের ১৫০ টাকা, আনন্দ বিহার থেকে ভাড়া ১৩০ টাকা।প্রিমিয়াম কোচে নিউ অশোক নগর থেকে মিরাট দক্ষিণের ভাড়া হবে ২২৫ টাকা এবং আনন্দ বিহার থেকে ১৯৫ টাকা।মেরঠ থেকে নয়ডা পর্যন্ত যাত্রায় আনন্দ বিহার স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এই স্টেশন থেকে যাত্রীরা মাত্র ৪০ মিনিটের মধ্যে মেরঠ দক্ষিণে পৌঁছতে পারবেন।এই স্টেশনের আশেপাশের এলাকা যেমন নিউ অশোক নগর, ময়ূর বিহার, বসুন্ধরা এবং চিল্লা গ্রামের যাত্রীদের সুবিধার্থে দু’টি প্রবেশ ও প্রস্থান গেট তৈরি করা হয়েছে।যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবং পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহারকে আরও উন্নত করতে এখানে ২টি পার্কিং লটও তৈরি করা হয়েছে।পার্কিং লটে মোট ৫০০ গাড়ি পাকিং করা যাবে।হুইলচেয়ার এবং স্ট্রেচার সহজে পরিবহনের জন্য স্টেশনগুলিতে বড় লিফট স্থাপন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *