জাল পাসর্পোটে কান্ডে এবার পুলিশ কর্মী


দিন দর্পণ, কলকাতাঃ রাজ্যে পাসপোর্ট কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন সাব-ইন্সপেক্টর।লালবাজারে এই প্রথম গ্রেফতার হলেন কোনও প্রাক্তন পুলিশ কর্মী ।উত্তর ২৪ পরগনা অশোকনগর থানার অন্তর্গত হাবরা থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন পুলিশকর্তাকে।কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ অপরাধীকে গ্রেফতার করেন।ধৃতের নাম আধুল হাই।বয়স ৬১।

কলকাতা পুলিশের গোয়েন্দা আধিকারিক বলেন, সপোর্ট কেলেঙ্কারির ঘটনায় আমরা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিলাম।শুক্রবার গভীর রাতে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।তিনি একজন সাব-ইন্সপেক্টর ছিলেন।এছাড়াও তাঁর আরও এক দায়িত্ব ছিল পাসপোর্ট ভেরিফিকেশনের।তার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ।আজ তাঁকে আদালতে পেশ করা হবে।তাঁকে নিজেদের হেফাজতে চাইবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।গত বছরের ২৭ সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার ভবানীপুর থানায় প্রথম পাসপোর্ট কেলেঙ্কারির ঘটনা সামনে আসে।সেই থানাতে একটি এফআইআর দায়ের হয়।সেই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ প্রথমে বেশ কয়েকজনকে গ্রেফতার করে।এরপরেই পাসপোর্ট কেলেঙ্কারির মাথা হিসেবে পরিচিত মনোজ গুপ্তকে উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার করা হয়।

কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের(এসসিও) সঙ্গে যুক্ত ছিলেন আধুল।ওই বিভাগ পাসপোর্টের জন্য প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে দেখত।পুলিশের অনুমান, এই বিভাগের অন্দরে থাকায় পাসপোর্ট জালিয়াতিতে সুবিধা করে দিতে পারতেন আধুল।তাঁকে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া হত।একজন পুলিশ হিসাবে জাল পাসপোর্ট তৈরিতে বেশ ভালোই ব্যবসা জমিয়ে ছিলেন তিনি।এখনও পর্যন্ত জাল পাসপোর্ট চক্রে গ্রেফতার করা হয়েছে ৯জনকে।এর পিছনে আরও কারা আছে তা খতিয়ে দেখছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *