শহরের বিভিন্ন বাজারে টাস্ক ফোরসের হানা


দিন দর্পণ, কলকাতাঃ মুখ্যমন্ত্রীর ২ তারিখে বৈঠকের কড়া ধমকের পরই রাজ্যের টাস্ক র্ফোস ও জেলা কৃষি বিপনন দফতরের আধিকারিকরা ঘুরে দেখলেন শহর ও জেলার একাধিক বাজারে।আলু থেকে শুরু করে কাঁচা আনাচ এক এক করে সবেরই দাম খতিয়ে দেখল টাস্ক র্ফোস আফিসারেরা।শুক্রবার সাকালে কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগণা, হাওড়ার একাধিক বাজারে টাস্ক র্ফোস ও জেলা কৃষি বিপনন দফতর এবং পুলিশ অভিযান চালায়।আলু, পেঁয়াজ ও শীতের আনাজ কী দামে বিক্রি হচ্ছে, সেই খোঁজ নেন তাঁরা।গোডাউনে ফসল মজুত করে রেখে কৃত্রিম ভাবে চাহিদা বাড়িয়ে দাম বৃদ্ধির চেষ্টা করা হয়েছে কিনা।

এ দিন জেলা কৃষি বিপণন দফতরের আধিকারিকেরা হাওড়ার কদমতলা বাজার, কালীবাবুর বাজার ও শিবপুর বাজারের পাইকারি ও খুচরো বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।তাঁদের দাবি, আনাজের দাম নিয়ন্ত্রণেই রয়েছে।কৃত্রিম দাম বৃদ্ধির ঘটনা নজরে আসেনি।হাওড়ায় এ দিন কিলো প্রতি জ্যোতি আলু ২৬-২৮ টাকায়, চন্দ্রমুখী আলু ৩৫-৪০ টাকায়, পেঁয়াজ ৩০-৪০ টাকায় বিক্রি হয়েছে।আলু, পিয়াজ ছাড়াও অন্যান্য শীতের সবজি, মাছ, মাংস ইত্যাদির দাম তারা খতিয়ে দেখে।এরই মধ্যে দাম কমেছে বেগুনের।এদিন বাজারের বিক্রেতাদের সাথে কথা বলে এও যানেন তাঁরা বাজাদর নাকি আগের থেকে অনেকটাই সস্তা হয়েছে।টাস্ক র্ফোসের মতে দাম মোটামোটি ঠিকই আছে।কিন্তু তাও দাম নিয়ে ক্রেতারা খুব একটা খুশি নয়। বিভিন্ন বাজারে আনাজের দামে তারতম্য রয়েছে।তাই প্রতিটি দোকানের সামনে বাজারদর প্রকাশ্যে লিখে রাখতে বিক্রেতাদের বলা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *