বছরের শুরুতেই মর্মান্তিক বাস দুর্ঘটনা


দিন দর্পণ, তিরুবনন্তপুরমঃ বছরের শুরুতেই ভয়ঙ্কর বাস অ্যাক্সিডেন্ট।কেরলে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ জন পড়ুয়াকে নিয়ে উল্টে গেল স্কুল বাস।দুর্ঘটনায় প্রাণ গেল এক ৫ বছরের শিশুর।কুন্নুরে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।বাস উল্টে যাওয়ার মুহূর্তেই জানলা দিয়ে ছিটকে পড়ছে এক পড়ুয়া।চিন্ময় বিদ্যালয় নামের এক স্কুলের বাস ছিল সেটি। শ্রীকান্তাপুরমের ভালাক্কাইয়ে এই দুর্ঘটনা ঘটেছে।বুধবার স্কুল শেষের পর পড়ুয়াদের নিয়ে বাড়ি ফিরছিল ওই স্কুলবাসটি।ঢালু রাস্তা দিয়ে নামার সময়ই বাস চালক নিয়ন্ত্রণ হারান।এরপরই সেটি পুরোপুরি উল্টে গিয়ে পড়ে রাস্তার ওপর।

পুলিশ সূত্রে খবর, বাস উল্টে পড়ার সময় পঞ্চম শ্রেণীর এক ছাত্রী জানলা দিয়ে ছিটকে চাকার তলায় চলে এসেছিল। ১১ বছরের ওই ছাত্রীর এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।বাসের চাকায় পিষে গিয়েই মৃত্যু হয় ওই পড়ুয়ার।বাসের অন্যান্য সকলেই আহত।তবে ৫ জনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে।আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি রয়েছে।

বাস চালকের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে।স্থানীয়দের মতে, স্কুল বাসের গতিবেগ দ্রুত ছিল।সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।বাস চালকের বিরুদ্ধে হাই স্পিড এ গাড়ি চালানো, গাফিলতির কারণে মৃত্যু সহ একাধিক মামলা রুজু হয়েছে।তবে স্থানীয়দের অনেকে বলছেন, এই এলাকায় মাঝে মধ্যেই এমন দুর্ঘটনা ঘটে।আর তার কারণ অতিরিক্ত ঢাল রাস্তাঘাট।তাঁদের অভিযোগ, অবৈজ্ঞানিকভাবে রাস্তা বানানোর জন্যই এমন ঘটনা ঘটছে বারবার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *