four police has been died by road accident- বছরের প্রথম দিনে পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার পুলিশ কর্মীর
মিজানুর রহমান, ০১.০১.২৪ সময়ঃ ৫.৫৭
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুতেই কলকাতা ও জেলা মিলিয়ে চারটি দুর্ঘটনা ঘটে। কসবায় মোটরবাইকে ধাক্কা দেয় একটি গাড়ি। ঘটনায় গুরুতর জখম হন এক তরুণী সহ দুই বাইকআরোহী। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে রুবি জেনারেল হাসপাতালে। দু’জনেরই মাথায় গুরুতর আঘাত রয়েছে। পুরুলিয়ায় দুর্ঘটনায় আহত হন ডিএসপি-সহ ৪ পুলিশকর্মী। বারুইপুর বাইপাসেও দুর্ঘটনা ঘটে। এছাড়া পার্কসার্কাস সেভেন পয়েন্টের সামনেও একটি দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, রবিবার রাতে পেট্রোলিং করার জন্য বেরিয়েছিলেন ডিএসপি (ট্রাফিক) সহ চার পুলিশ কর্মী । গোটা শহর তখন নতুন বছর উদযাপনে ব্যস্ত। পুরুলিয়া – বাঁকুড়া ৬০ নম্বর জাতীয় সড়কের উপর পুরুলিয়া শহরের রঘবপুর মোড়ে তাঁরা তখন দায়িত্ব সামলাচ্ছিলেন। ঠিক এমন সময়েই রাঘবপুর মোড়ে অপরদিক থেকে এক্সাসাইজ ডিপার্টমেন্টের একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিউটিরত পুলিশকর্মীদের। ঘটনায় গুরুতর জখম হন ডিএসপি (ট্রাফিক) সহ চার পুলিশ কর্মী। সঙ্গে সঙ্গে আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। তবে শেষ পর্যন্ত পাওয়া খবর, দুর্ঘটনায় এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
