বর্ষবরণের রাতে বন্ধ একাধিক রাস্তা


দিন দর্পণ,কলকাতাঃ পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত কলকাতা।শহরের আনাচে কানাচে বর্ষবরণের আনন্দে আলোয় সেজে উঠেছে।সে পার্ক স্ট্রিট হোক কিংবা বো ব্যারক বা নিকো পার্ক।মধ্যরাত পর্যন্ত আজ মানুষ বাড়ির বাইরে থাকবেন নতুন বর্ষকে আহ্বান করতে।বাচ্চা থেকে বয়স্ক সবাই আজ মেতে উঠবে আনন্দে।পুরনো বছরের যাবতীয় ভালো খারাপ ভুলে আর এক নতুনের সূচনা।কিন্তু, বর্ষবরণ উদযাপন করে বাড়ি ফিরবেন ঠিক কোন পথ হয়ে সেটাই বড় চিন্তার বিষয়।

৩১ তারিখ, মঙ্গলবার বিকেল চারটে থেকে বুধবার ভোর সাড়ে চারটে পর্যন্ত এবং ১ তারিখ, বুধবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ময়দান সহ কলকাতার আশেপাশের একাধিক এলাকায়।পণ্যবাহী যান চলাচল করবে না এজেসি বোস রোড এবং চৌরঙ্গী রোড ক্রসিং থেকে উত্তরের দিকে যাওয়ার রাস্তায়।স্ট্র্যান্ড রোড এবং গোষ্ঠয়াল সরণি ক্রসিং, মেয়ো রোড এবং ডাফরিন রোড ক্রসিং, ক্যাথেড্রাল রোড এবং কুইনস ওয়ে ক্রসিং-সহ একাধিক রাস্তা।৩১ তারিখ বিকেল চারটে থেকে ১তারিখ ভোর সাড়ে চারটে এবং এক তারিখ বিকেল সাড়ে চারটে থেকে ২ তারিখ রাত বারোটা পর্যন্ত পার্ক স্টিট উইড স্ট্রিট এবং জহরলাল নেহেরু রোডের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।সংশ্লিষ্ট রাস্তা গুলি হল আচার্য জগদীশচন্দ্র বোস রোড ও চৌরঙ্গী রোডের সংযোগস্থল থেকে উত্তরমুখী হরিশ মুখার্জী রোড, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড স্ট্যান্ড রোড, অক্লান্ত রোড, রেড রোড এসপ্ল্যানেড ক্রসিং সহ গভর্মেন্ট প্লেস ইস্ট, রানী রাসমণি এভিনিউ, এসপ্ল্যানেড র‍্যাম্প-সহ দ্বিতীয় হুগলি ব্রিজে।

পাশাপাশি শহরের যেসব রাস্তায় বর্ষবরণের রাতে ও নববর্ষের দিন স্বাভাবিক যান চলাচল নিয়ন্ত্রণ হতে পারে সেই সংশ্লিষ্ট রাস্তা গুলি হল কলকাতা জাদুঘরের সামনের রাস্তা সহ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে বিড়লা প্লানেটরিয়াম, আলিপুর চিড়িয়াখানা, পরেশনাথ মন্দির, কালীঘাট মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি, নিউমার্কেট চত্বর সহ বিড়লা মন্দির সংলগ্ন আশুতোষ চৌধুরী এভিনিউ ও মিলিনিয়াম পার্ক চত্বর এলাকায়।

বর্ষশেষ মানেই রাস্তায় চারচাকার ভিড়।রেস্তরাঁ,ডিস্কো,পাবের সামনে ভিড় জমাবে বহু গাড়ি।ফলে যানযটের সমস্যা হতে পারে।সে কথা মাথায় রেখেই কোথায় কোথায় গাড়ি পার্কিং করা যাবে না, তারও তালিকা দিয়েছে লালবাজার।পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট, রাসেল স্ট্রিট, রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই স্ট্রিট এবং উড স্ট্রিটের বিস্তীর্ণ অংশে গাড়ি রাখা যাবে না।তবে এরই মধ্যে বেশকিছু রাস্তার কিছু অংশে পার্কিংয়ের অনুমতি রয়েছে।

শনিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিক বৈঠক করে জানান, অন্য বছরের মতো বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে বিশেষ পুলিশের ব্যবস্থা করা হয়েছে।মোট ৪৫০০ পুলিশ থাকবে শহরজুড়ে।বর্ষবরণের রাতে কলকাতায় কারা আনাগোনা করছেন কন্ট্রোল রুম থেকে তার তদারকি করবেন পুলিশের উচ্চপদস্থ অফিসাররা।পার্কস্ট্রিটকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে।প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডিসি।প্রতিটি জোনে ডিসি-র নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *