দিন দর্পণ, উত্তর ২৪ পরগণাঃ সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি সফরে পৌঁছান।সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠের সভামঞ্চে দাঁড়িয়ে তিনি এদিন বলেন, ‘কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না’।তিনি বলেন, মা বোনেদের কখনোও লক্ষীভান্ডার বন্ধ করা হবে না।লক্ষীর ভান্ডার সারাজীবন পাবেন।২লক্ষ ৭৫ হাজার শিক্ষার্থীদের তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা দেওয়া হবে।সন্দেশখালির মহিলাদের উদ্দেশে সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী।স্পষ্ট বলেন, ‘কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না।মেয়েরা, কেউ ডাকল আর চলে গেলেন, এমনটা করবেন না।’একই সঙ্গে সরকারি প্রকল্পের টাকা কাউকে না দেওয়ার স্পষ্ট বার্তাও তিনি দেন।মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনার টাকা, আপনার অধিকার। আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না।কাউকে টাকা দেবেন না।’
মহিলাদের তো বটেই, সন্দেশখালির মানুষকে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী এও বলেন, এখানে কিছু হলে তিনি ১ সেকেন্ডের মধ্যে জানতে পারবেন।হিঙ্গলগঞ্জ, বাদুরিয়া, বসিরহাটে কিছু হলেও তিনি কয়েক সেকেন্ডে জানতে পারবেন।তাই কেউ যেন কিছুতে ভয় না পান।শুধু সামনের দিকে কী করে এগিয়ে যেতে হবে সেটা যেন ভাবেন।মমতার কথায়, তিনি ২৪ ঘণ্টা পাহারাদারের কাজ করেন সাধারণ মানুষের জন্য।
নতুন বছরে একগুচ্ছ নয়া প্রকল্প আসতে চলেছে।প্রশাসনিক কাজের সুবিধার কারণে নতুন মহকমা তৈরির কথা বলেছেন সভায়। দ্বীপাঞ্চল সন্দেশখালিতে ফেরিঘাট, লঞ্চ, সেতুর উন্নয়নের কথাও বলেন।৬৬টি প্রকল্পের জন্য ১২৩ কোটি টাকা বরাদ্দ করলেন।বোঝালেন, উন্নয়নের স্রোতে স্রেফ ভেসে যায় যে কোনও রাজনৈতিক চাল।তাঁর কথায়, আমি চাই সন্দেশখালির ছেলেমেয়েরা এগিয়ে যাক।নিজের ভাষণ সন্দেশখালি জিন্দাবাদ’বলে শেষ করেন মুখ্যমন্ত্রী।
