ডিসেম্বরের শেষেও ভয়ানক ডেঙ্গু


দিন দর্পণ, কলকাতাঃ শীতের মধ্যেও মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গু।রাজ্য সরকারের উদ্যোগে সমস্ত সরকারি হাসপাতলে চালু হতে চলেছে ফিভার ক্লিনিক চালু।সরকারি হাসপাতালে কেন জ্বর জানতে হাসপাতালেই রক্ত পরীক্ষা হয়।আর সেই রিপোর্টই মাঝ ডিসেম্বরেও ডেঙ্গুর বৃদ্ধি ভয় ধরাচ্ছে।ইতিমধ্যেই, রাজ্যের আক্রান্তের সংখ্যা ৩১হাজার পার।ঠান্ডা পড়েছে কিন্তু জেঙ্গুর দাপট কমেনি।তাই চিন্তায় সাধারণ মানুষ সহ ডাক্তার মহল।ডিসেম্বরের শেষ তিন সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ১ হাজার ৫৩৬ জন।মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর ২৪ পরগনার বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সর্বাধিক।

স্বাস্থ্যদপ্তরের সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্ত ৩১ হাজার ৫৮।রাজ্যের সব সরকারি এবং বেসরকারি হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্তের রিপোর্ট আসে স্বাস্থ্যভবনে।তার মধ্যে সরকারি হাসপাতাল থেকে ডেঙ্গু পজিটিভের রিপোর্ট এসেছে ২৪ হাজার ৩০৮ জনের।বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গু পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে ৬ হাজার ৭৫০ জনের।

রাজ্যের অন্যান্য জেলার ডেঙ্গু আত্রান্তের সংখ্যা রেখাচিত্রর মাধ্যমে তুলে ধরেছে স্বাস্থ্যভবনের স্বাস্থ্যবিভাগ।জুলাইতে বাংলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৮৮।আগস্টে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৫১৬।সেপ্টেম্বরে ৭ হাজার ১ ৯৯, অক্টোবরে ৭ হাজার ৫১ জন।গত দুমাসের মধ্যে নভেম্বরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা খানিকটা কমে।ওই মাসে আক্রান্ত হন ৬ হাজার ৬৭৫ জন।ডিসেম্বরে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৪০ জন।রাজ্যের সব জেলায় হাসপাতালে ডেঙ্গু মারমুখী হওয়ায় রোগ শনাক্তকরণে আরও বেশি রক্ত পরীক্ষার কাজ শুরু হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *