Nabadwip ramkrishna mission celebration kalpotoru festival- দেশের অন্যান্য জায়গার পাশাপাশি নবদ্বীপ রামকৃষ্ণ মিশনেও শ্রদ্ধার সাথে পালিত হলো কল্পতরু উৎসব।
গোপাল বিশ্বাস, ০১.০১.২৪- সময়ঃ ৪. ৩০
দিন দর্পণ ডিজিটাল ডেস্ক, নদীয়াঃ – সোমবার ইংরেজি নববর্ষের দিনে সকলেই ব্যস্ত নিজেদের মতো করে দিনটকে পালন করতে। ইংরেজি নববর্ষের পাশাপাশি এই দিনটির গুরুত্ব আরও রয়েছে, তা হলো এই দিনটি দেশ জুড়ে পালিত হয় কল্পতরু উৎসব হিসেবেও। দেশজুড়ে রামকৃষ্ণ মিশনের সকল শাখা কেন্দ্রে শ্রদ্ধার সঙ্গে মহা সমারোহে পালিত হয় এই কল্পতরু উৎসব। দেশের অন্যান্য জায়গার পাশাপাশি নবদ্বীপ রামকৃষ্ণ মিশনেও সোমবার পালিত হল কল্পতরু উৎসব। এনিয়ে নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজী বলেন, শ্রীরামকৃষ্ণ ভাব-আন্দোলনের অন্যতম উল্লেখযোগ্য দিন এটি। সে কারনে সর্বত্রই এই দিনটি বিশেষ মর্যাদার সাথে পালিত হয়, নবদ্বীপ রামকৃষ্ণ মিশনেও এই দিনটি পালন করা হয়। এদিন ভোর থেকেই আশ্রমের নাটমন্দিরে অনুরাগী ভক্তদের সমাগম হয়, অনেকেই জপ-ধ্যান করেন। এইদিন শ্রীরামকৃষ্ণের বিশেষ পূজা অনুষ্ঠিত হয় শ্রীমন্দিরে। সন্ধ্যায় প্রার্থনার পর এই বিশেষ দিন তথা কল্পতরু উৎসব এর ওপর আলোচনা করেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সভাপতি ডাঃ শিহরণ চক্রবর্তী।
