দিন দর্পণ,কলকাতাঃ রাজ্য সরকারের তরফ থেকে পড়ুয়াদের জন্য এক বড়ো প্রকল্প সামনে আনা হয়েছে।ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পড়ুয়াদের জন্য নানান প্রকল্প করেছেন।কন্যাশ্রী, সবুজসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সমস্ত প্রকল্পের সুবিধা পেয়ে পড়ুয়ারা খুবই খুশি।শুধুমাত্র এই সব প্রকল্পই না তার সাথে স্কুল থেকে পাওয়া স্কুল ড্রেস, জুতো, ব্যাগ, বই, খাতা ইত্যাদি সুযোগ সুবিধাও পড়ুয়ারা পেয়েছে রাজ্যের তরফ থেকে।
এবার আরও একবার পড়ুয়াদের পাশে দাঁড়ালো রাজ্য।ছাত্রছাত্রীদের কাছে খুবই কামে দামে খাতা বিক্রি করবে রাজ্য সরকার।তার জন্য উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দফতর।তিন রকমের খাতা আপাতত নিয়ে আসা হচ্ছে।এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘শিক্ষাসাথী’।খাতাগুলিতে রাজ্য সরকারের আনা পড়ুয়াদের জন্য সামাজিক প্রকল্পগুলি লেখা থাকবে।এই খবর চাউর হতেই বেজায় খুশি পড়ুয়ারা।
রাজ্য সরকারের অধীনে থাকা শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড প্রকাশনা সংস্থায় এই খাতা ছাপা হবে ।আগে এখানে নানা বিষয় ছাপানো হতো।পরবর্তী সময়ে সরস্বতী প্রেস চালু হলে এর বরাত অনেকটাই কমে যায়।এবার ‘শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড’সংস্থা আধুনিকীকরণ করা হয়েছে।তারপরই ঠিক হয়েছে এখানে খাতা ছাপা হবে পড়ুয়াদের জন্য।যা খুবই সস্তায় পাবে পড়ুয়ারা।এখন আধুনিকতার ছোঁয়ায় ঘুরে দাঁড়িয়েছে শিল্পবার্তা।এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির লাভ বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়।এখনকার সময়ে খোলা বাজারে খাতার দাম বেশ অনেকটাই বেড়ে গিয়েছে।অনেক মধ্যবিত্তদের পক্ষে খাতা কিনতে খুবই চাপের মধ্যে পড়তে হয়।এই কথা জানতে পেরে বিকল্প পথ হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন উদ্যোগ নিয়েছে।মঞ্জুষার স্টলগুলিতে এবং কনজিউমার কো,অপারেটিভ শোরুমে মিলবে এই খাতা।এরপর রেশন দোকান থেকেও বিক্রির পরিকল্পনা রয়েছে।ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেগুলি খাতায় উল্লেখ করা থাকবে।যাতে শিক্ষার্থীরা প্রয়োজন মতো সেই প্রকল্পগুলি নিতে পারে’।‘শিক্ষাসাথী’ প্রকল্পে আপাতত তিন ধরনের খাতা নিয়ে আসা হচ্ছে।তার মধ্যে দুটি খাতা ১৬০ পাতার।যেগুলির দাম ৭০ টাকা করে।আর ১০০ পাতার একটি খাতার দাম ৩৭ টাকা।তবে বাজারে এই খাতার দাম আরও অনেক বেশি।
