কলকাতায় বসতে চলেছে এয়ার ফাইবার


দিন দর্পণ, কলকাতাঃ কলকাতার মধ্যে কল ড্রপ একটা বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে।অফিসের বসের কল হোক কিংবা বয়স্ক মা বাবার ফোন কিংবা খুবই দরকারী কোনো ফোন কল হঠাৎই কেটে গেল।তারপর আর কল যাচ্ছে না এই সমস্যায় সবাই একবার না একবার তো পড়েইছে।কিন্তু, কলকাতা পৌরসভা থেকে এবার এই বড়ো সমস্যার সমাধানের কথা জানালো।কলকাতার বিভিন্ন ওর্য়াড গুলিতে নির্দিষ্ট ব্যবধানে বসানো হবে এয়ার ফাইবার।কলকাতা পুরসভার এক অফিসার জানান, পুরসভার সম্পত্তি ব্যবহার করা হবে।তাই সংশ্লিষ্ট মোবাইল সংস্থাকে পরিষেবা বাবদ সার্ভিস চার্জ দিতে হবে।একাধিক মোবাইল ফোন সংস্থা ইতিমধ্যেই এই ক্ষেত্রে সক্রিয় হয়েছে।মূল উদ্দেশ্য টানা পরিষেবা বজায় রাখা।

এয়ার ফাইবার আসলে কী?২০১৫-১৬ সালে কলকাতা শহরে ফুটপাথ খুঁড়ে বসানো হয়েছিল অপটিক্যাল ফাইবার।তাই নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে।কয়েক গজ অন্তর ফাইবার মাথা উঁচু করে থাকত।আচমকা কলকাতা পুরসভার কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য তথ্যপ্রযুক্তি দপ্তর।সেই প্রস্তাবে বলা হয়েছে, কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের অনুমোদন নিয়ে রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি দফতর কয়েকটি বেসরকারি সংস্থাকে এয়ার ফাইবার বসানোর অনুমোদন দিতে চলেছে।এই কাজে সম্পূর্ণ সহযোগিতা করবে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ।ল্যাম্পপোস্ট, বিল বোর্ড, বাস স্ট্যান্ড, বা বহুতলের উপরে কোনও স্ট্যান্ডের সঙ্গে জুড়ে দেওয়া হবে এয়ার ফাইবার।এয়ার ফাইবারের মূল কাজ মোবাইল ফোনের সিমকে সক্রিয় রাখা।ফলে কথা বলতে বলতে কল ড্রপের আশঙ্কা থাকলেই সক্রিয় হবে ওয়েভলেন্থ।অ্যাসেসমেন্ট বিভাগের থেকে ইতিমধ্যে তথ্য চাওয়া শুরু হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *