রাজ্যের পুলিশ বাহিনীতে নয়া লিগ্যাল অ্যাডভাইজার নিয়োগ


দিন দর্পণ, কলকাতাঃ রাজ্যের পুলিশকে আরও বেশি শক্তিশালী করতে রাজ্য সরকার এবার নতুন লিগ্যাল অ্যাডভাইজর নিয়োগ করেছেন।তাও একজন পুলিশ কর্তাকে।লোকসভা ভোটের মুখে পুলিশের চাকরি থেকে অবসর নিয়েছিলেন রায়গঞ্জ রেঞ্জের আইজি পদমর্যাদার আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়।অবসর নিয়ে তৃণমূলে যোগ দিয়ে লোকসভায় শাসকদলের প্রার্থীও হয়েছিলেন তিনি।এবার রাজ্য পুলিশের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।যে পদটিতে তাঁকে নিযুক্ত করা হল, সেটিও আইজি পদ মর্যাদার।

রাজ্য পুলিশকে আরও শক্তিশালী করতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সে কথা বারবার নানা প্রশাসনিক বৈঠকে বলেছেন মুখ্যমন্ত্রী।তাই পুলিশ কর্তাদের নিজের দলের হয়ে রাজনীতির ময়দানে নামিয়েছেন।এই পুলিশ কর্তা ছিলেন আইপিএস অফিসার।২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়েছিলেন তিনি।তারপর যোগ দেন তৃণমূল কংগ্রেসে।লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে মালদা উত্তরে কেন্দ্রে প্রার্থীও হন।তবে জিততে পারেননি।কিন্তু তখন থেকে তৃণমূল কংগ্রেসের আস্তিনে এই তাস রেখে দেওয়া হয়েছিল।

শীঘ্রই রাজ্যের ৯৯টি মহকুমায় পুলিশকে আইনি সাহায্যের একজন করে পরামর্শদাতা নিয়োগ করা হবে।তাঁদেরই পরিচালনার দায়িত্বে থাকবেন প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়।বস্তুত, লোকসভা ভোটে মালদহ উত্তর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন প্রাক্তন এই পুলিশ কর্তা।যদিও ভোটে হেরে যান তিনি।এবার রাজ্যের তৎপরতায় ফের পুলিশকে আইনি সহায়তা দেওয়ার কাজ করবেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *