দিন দর্পণ, কলকাতাঃ ফের কলকাতায় আগুন লাগার ঘটনা সামনে এসেছে।দক্ষিণদাড়ি এলাকায় বাড়ির এক ছাদে বাড়ির ছাদে কাঠ রাখা ছিল।সেই থেকেই আগুন লাগে ওই বাড়ির ছাদে।সেই আগুন ছড়িয়ে পড়ে।দ্রুত খবর দেওয়া হয় দমকলে।কিছুক্ষণের মধ্যেই দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এলে পৌঁছায়।কিন্তু চারটি গাড়ির কাজ করার প্রয়োজন হয়নি।১২টা ৪৫ নাগাদ আগুন নিয়ন্ত্রনে আসে।
দমকলের তরফ থেকে জানানো হয়, ওই বাড়ির ছাদে আগুন লাগে।স্থানীয়েরা দেখতে পেয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।সকাল প্রায় ১১টা ৫০ মিনিট নাগাদ খবর দেওয়া হয় দমকলে।প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এই ঘটনায় কারও কোন বড়ো ক্ষতি হওয়ার খবর মেলেনি।ঘিঞ্জি এলাকায় আগুন যাতে বেশি ছড়িয়ে না পড়ে, তাই বাড়ি থেকে বার করে আনা হয় গ্যাসের সিলিন্ডার।
এই কয়েক মাসের মধ্যে কলকাতায় বেশ অনেকবার আগুন লাগার ঘটনা সামনে এসেছে।নভেম্বরের শেষ থেকে এখনও পর্যন্ত ২৫টির কাছাকাছি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।শেষ ১০দিনের মধ্যে ১৮টি অগ্নিকান্ডের ঘটনা হয়েছে।দুদিন আগেই বেলেঘাটার এক বাড়িতে মোমবাতির কারণে আগুন লাগে।তার আগে ১লা ডিসেম্বর হাওড়া ব্রিজের নীচের ফুল মার্কেটে হোডিং লাগানোর কাজের সময় ঝালাইয়ের ফুলকি থেকে আগুন লেগে যায় মার্কেটে।২৪শে নভেম্বরে উল্টোডাঙ্গার রেল লাইনের পাশের বস্তিতে আগুন লাগে।এর আগে ভয়াবহ আগুন লাগে নিমতলা ঘাটের কাছে কাঠের গুদামে আগুন লাগে।এই সব অগ্নিকান্ড অনিচ্ছাকৃত ভাবে ঘটেছে।কিন্তু তাও সাধারণ মানুষকে খুবই সচেতন হতে হবে।শহরে বারবার আগুন লাগায় সাধারণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
