সাইবার ক্রাইম রুখতে নয়া পদক্ষেপ কলকাতা পুলিশের


দিন দর্পণ, কলকাতাঃ দিনের পর দিন সাইবার প্রতারণা বেড়েই চলেছে।প্রযুক্তি যত উন্নত হয়েছে তার সাথে পাল্লা দিয়েই বাড়ছে অপরাধ।সাইবার ক্রাইমের ঘটনা প্রতিনিয়ত হয়েই চলেছে।দেশে বিদেশের একের পর এক ঘটনা আমাদের সামনে আসছে।কয়েকদিন আগেই কলকাতার এক তরুণীর কাছে দিল্লি পুলিশের নাম করে এক ভুয়ো ফোন আসে।তারপর ‘কথার জালে ফাঁসিয়ে, ভয় দেখিয়ে তরুণীর থেকে হাতানো হয় প্রায় ৬৬ লক্ষ টাকা।’যদিও ইতিমধ্যে দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে।পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।এবার কর্মসূচি শুরু করল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়।সেই পোস্টে বলা হয়েছে, প্রতারক ফোন কল প্রতিরোধে চালু করা হয়েছে ‘স্টপ, ড্রপ অ্যান্ড ইনফর্ম কর্মসূচি’।মূলত তিনটি লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে।এক, সচেতনতা বৃদ্ধি।দুই, সাইবার প্রতারণার দ্রুত শনাক্তকরণ ও সমাধান এবং তিন, প্রবীণ নাগরিকদের সুরক্ষায় বিশেষ নজর।কলকাতা পুলিশের তরফ থেকে যানানো হচ্ছে, অচেনা নম্বর থেকে ফোন এলে তা ধরার আগে ভাবুন।ফোন ধরার পর যদি বুঝতে পারেন কোনও গন্ডগোল আছে তাহলে দ্রুত ফোন কাটুন।তারপর সঙ্গে সঙ্গে পুলিশের সাথে যোগাযোগ করুন।এই জন্য কলকাতা পুলিশের একটি হেল্প লাইন নম্বর চালু করেছে।হেল্প লাইন নম্বরটি হল ১৯৩০।হেল্প লাইন নম্বরে কল করে আপনার সন্দেহজনক ফোন নম্বরটি পুলিশকে জানাতে পারবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *