লালু প্রসাদের দাবি ইন্ডিয়ার নেত্রী হোক মমতা


দিন দর্পণ, নয়াদিল্লিঃ বিধানসভা, লোকসভার এবং বাংলার ছয় উপনির্বাচনের তৃণমূলের সবুজ ঝড়ের পর ইন্ডিয়া জোটের মুখ হিসেবে নতুন করে তৃণমূল নেত্রীর নামই উঠে আসছে।অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, জগনমোহন রেড্ডিদের পর এবার বিরোধী জোট INDIA-র নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বললেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব।বর্ষীয়ান রাজনীতিবিদের সাফ কথা, কংগ্রেসের কোনও আপত্তি মানব না।মমতা বন্দ্যোপাধ্যায়ই নেতৃত্ব দিক INDIA জোটকে।সেটাই উচিত এনিয়ে অবশ্য বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন মত।তবে INDIA জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান এবং কংগ্রেসের ক্রমশ ফিকে হয়ে আসা নিয়ে অন্তত বিরোধীদের বিশেষ আপত্তি নেই।

শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির পর এখন লালু প্রসাদও সোজাসাপ্টা জানিয়ে দিলেন যে ইন্ডিয়া জোটের নেতৃত্বের রাশ কোনও মজবুত মানুষের হাতে দেওয়া হোক।সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই হতে পারেন।কারণ, লাগাতার তৃণমূল কংগ্রেসই বিজেপিকে হারাচ্ছে।তা সে বিধানসভা ভোট হোক বা লোকসভা নির্বাচন।এমনকি বাংলার উপ নির্বাচনেও ১০টি আসনের মধ্যে ১০টিতেই হেরেছে বিজেপি।বিজেপির জেতা আসনও ধরে রাখতে পারেনি।এখন প্রশ্ন হল, মমতা বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব নিতে রাজি হবেন কিনা! বাংলার মুখ্যমন্ত্রী তিনি।সেই দায়িত্ব সামলে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে ঘন ঘন তাঁর পক্ষে দিল্লি যাওয়া কতটা সম্ভব হবে তা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ই বলতে পারবেন।ইন্ডিয়া জোটে বর্তমান যে নেতানেত্রীরা রয়েছেন তাঁদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম অভিজ্ঞ ও ওজনদার নেত্রী।বিরোধী জোটে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল তৃণমূল।মমতা নিজেও জানিয়েছিলেন, তিনি কলকাতায় বসেই INDIA জোট চালাতে প্রস্তুত।আর সময় যত গড়াচ্ছে, ততই বাংলার মুখ্যমন্ত্রীর সমর্থনে বিরোধীরা এগিয়ে আসছেন।এবার আরজেডি প্রধানও তাঁর কথাই বললেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *