দিন দর্পণ, গান্ধিনগরঃ সোমবার সকালে গুজরাটের পথে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা।পরীক্ষা দিতে যাওয়া পরীক্ষার্থীদের একটি গাড়ির সাথে মুখোমুখি আর একটি গাড়ির সংর্ঘষ হয়।এই সংর্ঘষের জেড়ে ৫জন কলেজ পড়ুয়া ও সামনের গাড়িতে থাকা ২যাত্রীর মৃত্যু হয়।পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে জোতপুর-বেরাবল হাইওয়েতে।দুটি গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল।ভান্ড্রি গ্রামের কাছে পড়ুয়াদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে।এর পর নিয়ন্ত্রণ হারিয়ে ভুল লেনে চলে যায়। ঘটনাস্থলেই দুই গাড়ির মোট সাত জনের মৃত্যু হয় বলে খবর।এদিন দুর্ঘটনার জেরে গাড়ি দুটিই দুমড়ে মুচড়ে গেছে।পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এদিন দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন।এদিকে খবর পেয়েই তড়িঘড়ি করে অ্যাম্বুল্যান্স ও দমকলকর্মী সহ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল।মুখোমুখি সংঘর্ষের জেরে আগুন জ্বলে উঠেছিল গাড়ি দুটিতে। দমকলকর্মীরা এসে সেই আগুন নেভায়।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়ি থেকেই সাত জনের মৃতদেহ বের করে।তবে গাড়িটি এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে তার মধ্য থেকে মৃতদেহ বের করতে রীতিমতো অসুবিধায় পড়তে হয় পুলিশকে।কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।প্রাথমিক অনুমান তাড়াতাড়ি যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারায় পড়ুয়াদের গাড়িটি।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পরে তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে খবর।মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে মৃতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
