কেন্দ্রীয় সংস্থার আধিকারিক সেজে চুরি


দিন দর্পণ, হাওড়াঃ সম্প্রতি সময়ে কলকাতা, হাওড়া ও তার আশে পাশের এলাকায় সোনার দোকানে চুরির খবর সামনে আসেছে।সেই সোনার দোকানে চুরির ঘটনায় এবার নতুন মোড়।উঠে এলো চাঞ্চল্যকর এক ঘটনা।কখনও বউবাজার তো কখনও গড়িয়াহাট সোনার দোকানে চুরির খবর সামনে উঠে আসেছে।এই সব ঘটনার তদন্তে নেমে পুলিশের কাছে এক তথ্য উঠে আসে।যা দেখে হতবাক সমস্ত পুলিশ।কেন্দ্রীয় সংস্থার অফিসার সেজে রুটিন ভিজিটের নাম করে ছদ্মবেশে একের পর এক সোনা দোকান থেকে চুরি করছিল দুষ্কৃতী চক্র।গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে হাওড়ার বাউরিয়া থেকে সোনা চুরি চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ।ধৃতদের নাম নওয়ার, রাজু, লালু, আমজাদ, ফিরোজ, ইকবাল।পুলিশের দাবি, এরা সকলেই কুখ্যাত ইরানি গ্যাং এর সদস্য।ধৃতদের কাছ থেকে বেশ কিছু চুরি যাওয়া সোনা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী অফিসাররা।কিছুদিন আগেই কলকাতার মুচিবাজার এলাকার কয়েকটি এলাকার সোনার দোকানে চুরি হয়।অভিযোগ করা হয় পুলিশের কাছে।সেই তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে।সেখানে দেখা যায়, একই চক্র পুরো ঘটনা ঘটাচ্ছে।বিভিন্ন এলাকায় খোঁজ নিতে থাকে।

পুলিশের দাবি, এটি একটি আন্তঃরাজ্য পাচার চক্র।এই চক্র কখনও ঝাড়খন্ড, ওড়িশায় ও কখনও অন্য রাজ্যে গিয়ে নিজেদেরকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে সোনার দোকানে রুটিন ভিজিটের নামে বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখার ফাঁকে সোনার চুরি করতো।পুলিশ জানতে পারে হাওড়ার বাউরিয়ায় লুকিয়ে রয়েছে দুষ্কৃতীরা, এরপর শুক্রবার রাতে সেখানে বিশাল বাহিনী নিয়ে দুষ্কৃতীদের গ্রেফতার করে।ধৃতদের আজ শনিবার আদালতে তোলা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *