রাজ্যসভায় সিটের তলা থেকে উদ্ধার টাকার বান্ডিল


দিন দর্পণ, নয়াদিল্লিঃ শুক্রবার রাজ্যসভায় কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির সিটের তলা থেকে উদ্ধার হয়েছে মোটা টাকার বান্ডিল।তুমুল শোরগোলপড়ে যায় সাংসদ জুড়ে।মূহুর্তের মধ্যেই সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়।তার পরেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় জানিয়েছেন, গোটা ঘটনার তদন্তের দাবি জানান।তবে রাজ্যসভার আসনে টাকা উদ্ধারের তদন্ত শেষ হওয়ার আগেই কেন সংশ্লিষ্ট সাংসদের নাম প্রকাশ করা হল, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।

রাজ্যসভায় অধিবেশন শুরুর পরই চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান, প্রতিদিনই অধিবেশন শেষের পর রুটিন অ্যান্টি সাবোটাজ চেক হয়, তখনই রাজ্যসভার ২২২ নম্বর আসন থেকে ৫০০ টাকার নোটের এক বান্ডিল পাওয়া যায়।তবে এখনও কেউ টাকার দাবি জানায়নি।তাই বিষয়টি রাজ্যসভার অ্যান্টি সাবোতেজ কমিটিতে পাঠানোর কথা ঘোষণা করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়।নির্দেশ দেওয়ার সময় আসন সংখ্যা ও সেই আসন কার জন্য সেটি উল্লেখ করা হয়।তাতেই প্রবল আপত্তি জানায় বিরোধীরা। তদন্ত প্রভাবিত করতে চাইছে বিরোধীরা, এ নিয়ে পালটা দাবি করেন জে পি নাড্ডা।

এদিন টাকা উদ্ধারের ঘটনা নিয়ে হইচই শুরু হতেই অভিষেক জানান, ঘটনাটি শুনে বিস্মিত।তাঁর কথায়, গতকাল ১২টা ৫৭-তে সভায় গিয়েছিলাম।মাত্র তিন মিনিট ছিলাম।১টায় অধিবেশন মুলতুবি হলে ক্যান্টিনে যাই।সেখানে অযোধ্যা প্রসাদের সঙ্গে ৩০ মিনিট কাটাই।পুরো বিষয়টি আমার কাছে অজানা। যে কেউ যেখানে খুশি কিছু রেখে দিতে পারলে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে।তদন্ত করে বিষয়টি পরিষ্কার করা জরুরি।নিরাপত্তা ব্যবস্থায় কোনও গলদ থাকলে তা প্রকাশ্যে আসা উচিত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *