দিন দর্পণ, কলকাতাঃ সরানো হল রাজ্য গোয়েন্দা বিভাগের প্রধান তথা এডিজি সিআইডি আর রাজশেখরনকে তাঁর পদ থেকে সরানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজশেখরনকে পাঠিয়ে দেওয়া হল তুলনামূলক অনেক কম গুরুত্বপূর্ণ পদে।তাঁকে এডিজি আইজিপি ট্রেনিং পদে পাঠানো হয়।তবে এই পদে কাকে আনা হবে তা এখনও পরিষ্কার করে যানায়নি নবান্ন।এছাড়াও এডিজি (পলিসি) পদে পাঠানো হয়েছে দময়ন্তী সেনকে।এর আগে তিনি এডিজি ট্রেনিং পদে ছিলেন।এডিজি (পলিসি) পদে থাকা আর শিবকুমারকে দেওয়া হয়েছে এডিজি (ইবি)-এর দায়িত্ব।এডিজি মর্ডানাইজেশন পদে আনা হয়েছে রাজীব মিশ্রকে।এর আগে এডিজি (ইবি)-এর দায়িত্ব ছিল তাঁরই কাঁধে।
কয়েক দিন আগে নবান্নে এক বৈঠক চলাকালীন রাজ্যের গোয়েন্দা বিভাগের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সিআইডিতে রদবদল যে হবে তার প্রকাশ সেদিনই হয়ে গেছিল।মুখ্যমন্ত্রী সেইদিন আরও বলেন, সিআইএসএফ বা পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করবে, এটা আমি হতে দেব না।রাজ্যে কয়লা এবং বালি পাচারের অভিযোগ নতুন নয়।পশ্চিম বর্ধমানের আসানসোল, রানিগঞ্জ এলাকায় মাঝেমধ্যেই বেআইনি ভাবে কয়লা তোলা এবং পাচারের অভিযোগ উঠে আসে।একই ধরনের অভিযোগ ওঠে বালি চুরির ক্ষেত্রেও।রাজ্যের একাধিক জেলায় নদী থেকে অবৈধ ভাবে বালি চুরির অভিযোগও নতুন নয়।এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা বার বার আক্রমণ করেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।এই অপরাধের সাথে যদি কোনও রাজনৈতিক দলের লোকও যুক্ত থাকেন, তাঁকে আইনত শাস্তি দেওয়া হবে।খুব শিগগির পুলিশ ও প্রশাসনে আরও রদবদল করা হবে।বেশ কিছু গুরুত্বপূর্ণ দফতরের সচিবদেরও বদল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
