দিন দর্পণ, রাঁচিঃ দিল্লির শ্রদ্ধা ওয়াকার খুনের দুঃস্বপ্ন ফিরে এসেছে এবার তামিলনাড়ুতে।ঝাড়খণ্ডের খুঁটিতে লিভইন পার্টনারকে শ্বাসরোধ করে খুন করে বছর ২৫এর এক যুবক। জানা গিয়েছে, তামিলনাড়ুতে কষাইয়ের কাজ করতো ওই যুবক।এবং সেখানেই তার সঙ্গে লিভইন সম্পর্কের নিরিখে বসবাস করতেন ২৪ বছরের ওই তরুণী।মৃত তরুণীর মৃতদেহটি ৪০ টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে এসেছে ওই যুবকের বিরুদ্ধে।নারেশ ভেংরা নামে ঝাড়খণ্ডের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই যুবক তামিলনাড়ুতে কসাইয়ের কাজ করার দরুণ, সেখানেই তার সঙ্গে থাকতেন বছর চব্বিশের ওই তরুণী।পুলিশ সূত্রে খবর ঘটনার বেশ কিছুদিন আগে ধৃত ওই যুবক ঝাড়খণ্ডে এসে অন্য এক মহিলাকে বিয়ে করে।পরে সে বিবাহ গোপন রাখতে একাই তামিলনাড়ুতে ফিরে যায়।এবং পরবর্তীতে তার লিভইন সঙ্গীকে নিয়ে গত ৮ নভেম্বর তামিলনাড়ু রাজ্যের খুঁটি নামক এলাকা অর্থ্যাৎ তাদের নিজ বাসস্থানে ফেরে।তবে তরুণীকে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে ওই দিন খুঁটির জোরদাগ গ্রামের জঙ্গলে নিয়ে যায়।অভিযোগ, সেখানেই তরুণীকে নির্মমভাবে শারীরিক অত্যাচার পর শ্বাসরোধ করে খুন করে।এরপর, প্রমাণ লোপাট করতে তরুণীর দেহ ৪০ থেকে ৫০ টুকরো করে কেটে জঙ্গলে ফেলে দেয় ওই যুবক।
পুরো ঘটনাটি কীভাবে সামনে এসেছে তা নিয়ে প্রশ্ন উঠতেই জানা যায়, গত ২৪ নভেম্বর খুঁটির জারিয়াগর থানা এলাকার জোরদাগ গ্রামে একটি কুকুরকে মানুষের দেহাংশ নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়।বিষয়টি সন্দেহজনক হওয়ায় গ্রামের লোকজনেররা ঘটনাটি স্থানীয় থানায় জানান।এর পরই ধীরে ধীরে রহস্য উদঘাটন হয়।পুলিশের অনুমান, নারেশ ভেবেছিল, জঙ্গলের পশুরা তরুণীর দেহাংশ খেয়ে নেবে।পুলিশ পরে সেই জঙ্গল থেকে একটি ব্যাগও উদ্ধার করে।তাতে তরুণীর ভোটার কার্ড, আধার কার্ড ছিল।তা দেখেই তরুণীর দেহ বলে শনাক্ত করেন তাঁর মা।এই ঘটনার সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছে ২০২২ সালের শ্রদ্ধা ওয়াকারের হত্যা মামলার।
