মিড ডে মিলে বরাদ্দ বাড়ল ৭৫ পয়সা


দিন দর্পণ, কলকাতাঃ ২ বছর বাদে মিড ডে মিলের জন্য বরাদ্দ টাকা বাড়ালো কেন্দ্র।প্রত্যেক পড়ুয়া পিছু টাকা বাড়ল ৭০ থেকে ৭৫ পয়সা।তাতে একে বাড়েই খুশি নয় শিক্ষামহল।প্রাথমিক বিভাগে মাথা পিছু বরাদ্দ হয়েছে ৬টাকা ১৯পয়সা।উচ্চপ্রাথমিক বিভাগে বরাদ্দ হয়েছে ৯টাকা ২৯পয়সা।শেষবার ২০২২ সালে প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে হয়েছিল ৫.৪৫ টাকা এবং উচ্চ প্রাথমিকে হয়েছিল ৮.১৭ টাকা।শিক্ষামহল তথা সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন এই টাকায় কীভাবে পুষ্টিগত খাবার পাবে পড়ুয়ারা।যেখানে বাজার মূল্য রোজই উর্ধ্বমুখী সেখানে এই সামান্য টাকা বৃদ্ধিতে প্রবল সমালোচনার মুখে কেন্দ্র।সাধারণ বাজারে একটা ডিমের দাম ৬টাকা থেকে ৬.৫০টাকা সেখানে প্রাথমিক বিভাগের জন্য বরাদ্দ হয়েছে ৬টাকা ১৯ পয়সা।রাজ্য সরকারের এই টাকা বারানোয় অসন্তুষ্টি লক্ষ্যনীয়।কারণ রাজ্য সরকারের তরফ থেকে পড়ুয়াদের ডিম দেওয়া হয়।এছাড়াও সাম্প্রতিক সময়ে মাংসও দেওয়ার উদ্যেগ নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর।

কিন্তু যে পরিমাণ বরাদ্দ বাড়ানো হয়েছে তাতে ছোট ছোট ছেলেমেয়েদের পুষ্টিকর খাবার দেওয়া প্রায় দুরহ ব্যাপার।বাজারে ডিম, ডাল সহ বিভিন্ন সামগ্রীর দাম যেভাবে বাড়ছে তাতে এই বরাদ্দ বৃদ্ধি সুবিধা দেবে না।শিক্ষামহলের অধিকাংশই এটা মনে করে যে, ২বছর পর বরাদ্দ বৃদ্ধি হলেও তার পরিমাণ হতাশাজনক।গরিব এবং মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের সম্পর্কে কেন্দ্রীয় সরকার উদাসীন বলেও মন্তব্য করেছেন অনেকে।সবদিক মাথায় রেখেই রাজ্যের তরফ থেকে আজই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে কেন্দ্রর এই সিদ্ধান্তে।বিগত দুইবছর পর মিড ডে মিলের জন্য এই ৭০ থেকে ৭৫ পয়সা বৃদ্ধি খুবই হতাশাজনক।   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *