আদানি ইস্যুতে ফের উত্তাল সংসদ অধিবেশন


দিন দর্পণ, নয়াদিল্লিঃ শীতকালীন সংসদ অধিবেশন শুরু হয় সোমবার ২৫শে নভেম্বর থেকে।শুরুর দিনিই অধিবেশনে আদানি ইস্যুতে কথা উঠতেই বিতর্ক চালু হয়েছিল।যার কারণে ২৭তারিখ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতুবি করা হয়েছিল।আজ ২৭তারিখ বুধবার সেই একই কারণে তৃতীয় দিনে ফের মুলতুবি করা হল সংসদ অধিবেশন।মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ ঘিরে আলোচনার দাবিতে উত্তাল সংসদের দুই কক্ষ।বুধবার সভার শুরুতেই কংগ্রেসের দুই সভার সংসদ মানিকম ঠাকুর, রণদীপ সিং সুরজেওয়ালা এবং মণীশ তেওয়ারি সভার শুরুতেই মুলতুবি প্রস্তাব পেশ করেন।আদানি ইস্যু ছাড়াও দিল্লিতে অপরাধ বেড়ে যাওয়া, মণিপুর সমস্যা, সম্ভাল হিংসা নিয়ে মোট ১৮টি মুলতুবি প্রস্তাব আনা হয়। তার সবকটিই খারিজ করে দেন চেয়ারম্যান জগদীপ ধনখড়।

বিরোধীরা রুখে দাঁড়ালে সভা সাড়ে ১১টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়।পরে সভা শুরু হতেই ফের হট্টগোল বাধায় এ দিনের মতো মুলতুবি করে দেন চেয়ারম্যান।লোকসভাও প্রথমে ১২টা পর্যন্ত মুলতুবি হয়।পরে সভা বসলে স্পিকার ওম বিড়লা দিনের কার্যবিবরণী পড়তে শুরু করলে বিরোধীরা ওয়েলে নেমে পড়েন।তাঁরা চিৎকার করে আদানি ইস্যুতে আলোচনার দাবি তুলতে থাকেন।

এই দিকে লোকসভার বৈঠকে আদানি ইস্যু নিয়ে বির্তক ওঠে। উত্তর প্রদেশের সম্বলে সাম্প্রতিক সহিংসতা এবং অন্যান্য বিষয়গুলি সহ সমস্যাগুলি উত্থাপন করতে চেয়েছিল।বিরোধী দলের কিছু সংসদ সদস্য ওয়েলে ছিলেন, অন্যরা আইলে দাঁড়িয়ে স্লোগান দেন।স্পিকার ওম বিড়লা বিরোধী সদস্যদের প্রশ্নোত্তর করার অনুমতি দেবেন বলেন।কিন্তু প্রশ্নোত্তর পর্ব শেষের পর এই বিষয়ে আলোচনা করা হবে।তবে, বিক্ষোভ অব্যাহত থাকে এবং প্রায় ছয় মিনিট ধরে চলা কার্যধারা দুপুর পর্যন্ত মুলতবি করা হয়পুনরায় একত্রিত হওয়ার সাথে সাথে হট্টগোল চলতে থাকে যার পরে বৈঠক এই দিনের জন্য মুলতবি করা হয়।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *