Malbazar acci- মালবাজারে পরপর দুটি গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের


দিন দর্পণ ডিজিটাল ডেস্ক, মালবাজারঃ ঘন কুয়াশার জেরে বিপত্তি ঘটল মালবাজারে। প্রাণ গেলো এক ব্যাক্তির।

মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের  লুকসান-লাগোয়া ১৭ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাস্থলটি সশস্ত্র সীমাবলের কালীখোলা ক্যাম্পের কাছে। মৃতের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রের খবর, ওই ব্যক্তি লুকসানেরই কোনও একটি বাড়িতে গোয়ালার কাজ করতেন। কুয়াশাচ্ছন্ন ভোরে তিনি লুকসানের কালীখোলার দিক থেকে ওই রাস্তা ধরে ফিরছিলেন। সেই সময়ে প্রথমে একটি ছোট গাড়ি তাঁকে ধাক্কা মেরে চলে যায়। এরপর তিনি মাটিতে পড়ে যান। তারপর উঠতে চেষ্টা করার আগেই ওই রাস্তা দিয়েই ধেয়ে আসা আর একটি ছোট গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। পরপর দুটি গাড়ির ধাক্কা সামলাতে পারেননি তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।

স্থানীয় সূত্রের খবর, ওই ব্যক্তি লুকসানেরই কোনও একটি বাড়িতে গোয়ালার কাজ করতেন। শুক্রবার কুয়াশাচ্ছন্ন রাতে তিনি লুকসানের কালীখোলার দিক থেকে ওই রাস্তা ধরে ফিরছিলেন। সেই সময়ে প্রথমে একটি ছোট গাড়ি তাঁকে ধাক্কা মেরে চলে যায়। তিনি মাটিতে পড়ে যান। তারপর উঠতে চেষ্টা করার আগেই ওই রাস্তা দিয়েই ধেয়ে আসা আর একটি ছোট গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। পরপর দুটি গাড়ির ধাক্কা সামলাতে পারেননি তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *