দিন দর্পণ, নয়াদিল্লিঃ সোমবার অধিবেশন শুরুর আগেই মুলতুবি করা হয়।প্রথমে একঘণ্টার জন্য রাজ্যসভার অধিবেশন মুলতুবি রাখা হয়।পরে জানা যায়, আগামী ২৭ নভেম্বর পর্যন্ত মুলতুবি থাকবে সংসদের উচ্চকক্ষের অধিবেশন।অন্যদিকে, দুদিনের জন্য মুলতুবি হয়েছে লোকসভার অধিবেশনও।অধিবেশন শুরু হতেই আদানি ইস্যুতে আলোচনা চেয়ে হইচই বাঁধান বিরোধীরা।সংসদে সুর চড়ান বিরোধী দলের সাংসদরা। স্লোগান দিতে থাকেন তাঁরা। তার পরেই সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষের অধিবেশন।
শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের তোপ প্রধান মন্ত্রী মোদীর।সোমবার সকালে অধিবেশন শুরুর আগে দেশবাসীর উদ্দ্যেশে বেশ কিছু কথা বলেন।সাংবাদিকদের সামনে বলেন, যাদের ৮০ থেকে ৯০ বার মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, তাঁরা সংসদ অধিবেশনে হাঙ্গামা তৈরির চেষ্টা করেন।তিনি বলেন,যারা মানুষের দ্বারা বারবার প্রত্যাখ্যাত, তাঁরা সংসদ এবং গণতন্ত্রের সম্মান করতে পারেন না।গুটিকয়েক সাংসদ রয়েছেন যাঁরা তাণ্ডব করে অধিবেশন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।দেশের মানুষ সব কিছুর হিসেব রাখছেন সময় এলে মানুষ জবাব দেবেন।আশা করব এ বার অন্তত তাঁরা সুস্থ এবং স্বাভাবিক বিতর্কের পরিবেশ বজায় রাখতে সাহায্য করবেন।’
আগামী ২০শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন।কিন্তু শীতকালীন অধিবেশনে একাধিক ইস্যুকে হাতিয়ার করতে চলেছে বিরোধীরা।আদানির ঘুষ কেলেঙ্কারি, মণিপুর, যৌথ সংসদীয় কমিটিতে গায়ের জোরে নিয়ম ভেঙে ওয়াকফ বিল পাস করিয়ে নেওয়া, দিল্লির ভয়ানক দূষণ থেকে সমস্ত কিছু নিয়েই সরব হওয়ার পরিকল্পনা রয়েছে রাহুল গান্ধীদের।তবে অধিবেশন শুরুর আগেই দুদিনের জন্য মুলতুবি হয়ে গেল সংসদের দুই কক্ষ।আগামীকাল সংবিধান দিবস উপলক্ষ্যে যৌথ অধিবেশনে বসবে দুই কক্ষ।অলাদা করে দুই পক্ষের অধিবেশন হবে না।
