Sarna dharm code- সার্না ধর্ম কোডের দাবিতে লালমাটিতে বিক্ষোভ


দিন দর্পণ ডিজিটাল ডেস্ক, পুরুলিয়াঃ সার্না ধর্ম কোডের দাবিতে শনিবার পথে নামলেন আদিবাসী সেঙ্গেলরা। পুরুলিয়া-বাঁকুড়া ৬০ নম্বর জাতীয় সড়কের লালমোড়ে অবরোধ করেন তাঁরা। অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়ক। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। হুড়া থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড,  ওডিশা,  ছত্তীসগঢ়,  অসম বিহারের আদিবাসীরা তাদের আলাদা পরিচয়ের স্বীকৃতি চাইছেন প্রায় এক দশক ধরে। সেটাই ‘সারনা ধর্ম’। তাঁদের দাবি,  দেশের পরবর্তী জনগণনায় তাদের ধর্মীয় পরিচয়কে নথিবদ্ধ করা হোক। এই পরিচয় স্বীকৃত হলে তাঁদের আর হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান পরিচয়ে পরিচিত হতে হবে না। সার্না অনুগামীরা প্রকৃতির পূজারি।

সকাল থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নিজেদের দাবি-দাওয়া সম্বলিত ব্যানার-পোস্টার নিয়ে অবরোধে নামেন। প্রথমে তাঁরা রেল অবরোধ করেন। ফলে বন্ধ হয়ে যা দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিসনের পুরুলিয়া-চান্ডিল শাখায় রেল চলাচল। তখন বলা হয়েছিল ১২ ঘণ্টা এই কর্মসূচি চলবে। আটকে পড়েছিল বন্দে ভারতও। পরে বন্দে ভারত এক্সপ্রেসকে ঘুরপথে নিয়ে যাওয়া হয়। সাড়ে ৩ ঘণ্টার পরই রেল অবরোধ প্রত্যাহার করে নেন আদিবাসী সেঙ্গেল অভিযানে সামিল আদিবাসীরা। তবে পরে তাঁরা পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়ক অবরোধ করা শুরু করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *