চাকরি পেতে দিতে হবে ২০ লক্ষ টাকা


দিন দর্পণ, কলকাতাঃ চাকরির মন্দার বাজারে জোম্যাটো তে চিফ অফ স্টাফ পদের চাকরি দিচ্ছেন খোদ জোম্যাটো-র সিইও দীপিন্দর গোয়েল।শুনে ভাবছেন এই পদে চাকরি! নিশ্চই বেশ ভালো অঙ্কের মাইনে।তবে শুনুন, দীপেন্দর গোয়েল নিজের সোশ্যাল মিডিয়াতে এই কাজের সম্পর্কে বলেন।চিফ অফ স্টাফ পদের চাকরির জন্য দিতে হবে ২০ লক্ষ টাকা।এখানেই শেষ নেয় তিনি বলেন, এক বছরের জন্য কোন বেতন দেওয়া হবে না।অর্থাৎ তিনি যাকে নিয়োগ করা হবে সে কোম্পানি কে উল্টে টাকা দেবে।এই পোস্টের জন্য তাকে সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রোলের সম্মুখীন হতে হয়।

এবার সবার মনে প্রশ্ন আসবে এই ২০ লক্ষ টাকা কেন চাওয়া হচ্ছে।এই টাকা দান করা হবে ফিডিং ইন্ডিয়া নামক একটি অলাভজনক সংস্থাকে।

তিনি নিজের এক্স একাউন্টে বলেন, তিনি তার নিজের জন্য একজন চিফ স্টাফ খুঁজছেন।ওই পোস্টের সাথে তিনি দুই পৃষ্ঠার কাজের প্রয়জোনীয় নথির ছবি দেন।তাতে লেখা ছিল, কীভাবে আবেদন করতে হবে সেই সমস্ত জানানো হয়।এই আবেদনে তিনি উল্লেখ করেন, যে প্রার্থী আবেদন করবে তাকে ডাইন টু আর্থ হতে হবে।যার কাজ করার খিদে আছে। প্রার্থীর জ্ঞান ও সহানুভূতি থাকতে হবে।কোনও রকম কাজের অভিজ্ঞতা না থাকলেও হবে।তাঁর কাজ হবে মূলত জোম্যাটো-র যে অন্যান্য ব্র্যান্ড গুলি আছে যেমন-ব্লিঙ্কিট,  ডিস্ট্রিক্ট, হাইপারপিউর এবং ফিডিং ইন্ডিয়ার ভবিষ্যৎ এর উন্নতির জন্য কাজ করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *