বাংলার প্রথম সৌরশক্তি চালিত জলযান


দিন দর্পণ, কলকাতাঃ বাংলার বুকে এই প্রথম আর্ন্তজাতিক মানের বৈদ্যুতিক ফেরি চালু করল গার্ডেন রিচ সিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারর্স এবার জলপথে চলবে সৌরশক্তি এবং ব্যাটারির সাহায্যে চালিত জলযান।এর নাম দেওয়া হয়েছে ঢেউ।এই ফেরির দৈঘ্য ২৪মিটার এবং ২৪৬ কিলোমিটার হর্স পাওয়ার থাকবে।এর কামরাগুলি থাকবে শীততাপ নিয়ন্ত্রিত।সর্ব্বোচ্চ যাত্রী সংখ্যা থাকবে ১৫০ জন।যাত্রীরা ফেরির কোনো রকম ইঞ্জিনের শধ পাবেন না।যাত্রীদের কথা মাথায় রেখেই সমস্ত অত্যাধুনিক প্রযুক্তিতে এই ফেরি নির্মাম করা হয়েছে।

এই জলযানে উন্নত মানের প্রপলার ব্যবহার করা হয়েছে।যার কারণে জলযানটির সর্ব্বোচ গতি ১০নট।গার্ডেন রিচ সিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারর্স কোম্পানি এই অত্যাধুনিক ফেরির ১৫টি রাজ্য পরিবহন দফতরকে দেবে বলে যানায়।কলকাতা-ভিত্তিক জাহাজ নির্মাতা গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের সাথে ১৯ নভেম্বর ২২৬.১৮ কোটি টাকার(জিএসটি ব্যতীত)চুক্তি স্বাক্ষর করেছে।প্রকল্পটির অধীনে ১৩টি বৈদ্যুতিক ফেরি ডিজাইন, নির্মাণ পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ জড়িত।পশ্চিমবঙ্গ অভ্যন্তরীণ জল পরিবহন, লজিস্টিক এবং স্থানিক উন্নয়ন প্রকল্প।উন্নত স্থায়িত্ব এবং কর্মক্ষমতার জন্য জাহাজগুলিতে অ্যালুমিনিয়াম এবং ফাইবার রিইনফোর্সড পলিমার(এফআরপি)থেকে তৈরি ক্যাটামারান হুল ডিজাইন থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *