দিন দর্পণ, কলকাতাঃ বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলারের ছেলে।কলকাতার ব্যস্ততম এলাকা গোলপার্ক।দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কের সামনে দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তারা সাহা নামে এক বৃদ্ধাকে ধাক্কা মারেন শুদ্ধসত্ত্ব৷এছাড়া অন্য একটি গাড়িকেও ধাক্কা মারে সেটি।সেটিরও ক্ষতি হয়েছে।৯৯ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছোট ছেলে শুদ্ধসত্ত্ব-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই তাঁকে জামিনযোগ্য ধারায় গ্রেফতার করা হয়।তাঁর গাড়ির গায়ে রক্তের দাগ রয়েছে এবং সেটিকে রবীন্দ্র সরোবর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আহত ওই বৃদ্ধাকে ভর্তি করা হয়েছিল শিশুমঙ্গল হাসপাতালে।পরে তাঁকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়।গাড়ির সামনে রয়েছে মেয়র ইন কাউন্সিল এর বোর্ড।গাড়িতে কাউন্সিলরের দুই ছেলেই ছিলেন বলে জানা গিয়েছে।সাদা গাড়িতে এখনও লেগে রয়েছে রক্তের দাগ।আহতের রক্ত ছিটকে লাগে গাড়িতে।এখনও পর্যন্ত কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
