ভারতের মহাকাশ গবেষণায় নতুন সাফল্য


দিন দর্পণ,১৯ই নভেম্বরঃ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সর্বাধুনিক GSAT-20 কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।আমেরিকার মাটি থেকে ইলেন মাস্কের সংস্থা স্পেস এক্স সোমবার মধ্যরাতে ফ্লোরিডা কেপ ক্যানাভেরাল থেকে ফ্যালকোন নাইন-এর সাহায্যে মহাকাশে সফল ভাবে উৎক্ষেপণ করেছে ওই স্যাটালাইট।ভারতের কাছে এই উৎক্ষেপণ ছিল খুবই গুরুত্বপূর্ণ।কারণ GSAT-20 উপগ্রহের জন্য ভারতীয় রকেটগুলি যথেষ্ট ভারী ছিল না, সেজন্য বাণিজ্যিকভাবে ফ্যালকন ৯ রকেট ব্যবহার করা হয়।বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড এর মাধ্যমে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে।উপগ্রহের ১৪ বছরের মিশন জীবন হবে এবং এটি ৪৭০০ কেজি ওজনের।

GSAT-20 একটি কমিউনিকেশন স্যাটালাইট।এই স্যাটালাইট ৩৪মিনিটে নেয় কক্ষপথে পৌঁছাতে।এই কৃত্তিম উপগ্রহ তৈরি হয়েছে, মাঝ আকাশে বিমান যাত্রীদের সুবিধা দেওয়ার লক্ষ্যে।এছাড়াও দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইন্টারনেট পরিষবা দেবে।দেশের ইন্টারনেট ব্যবস্থাকে আরও উন্নত করতে ১৪ বছর ধরে পরিষেবা দেবে ইসরোর তৈরি GSAT-20 কৃত্রিম উপগ্রহ।সংস্থার চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ জানিয়েছেন, স্যাটলাইটের GSAT-20 সফল ভাবে উৎক্ষেপণ হয়েছে।নির্দিষ্ট কক্ষপথে এগোতে শুরু করেছে।যা সত্যিই যুগান্তকারী।এমনকী ইসরো এবং স্পেস এক্স-এর উদ্যোগে এটি প্রথম উৎক্ষেপণ বলে যানান হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *