NAWAJ SARIEF- স্বস্তি পেলেন নওয়াজ শরীফ, দুটি কেন্দ্র থেকে লড়াই করার অনুমতি পেলেন তিনি পাক নির্বাচন কমিশন থেকে
দিন দর্পণ ডিজিটাল ডেস্ক ইসলামাবাদ: ২০২৪ এ পাকিস্তানে হবে জাতীয় নির্বাচন (PAKISTAN VOTE)। সেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেছে পাক নির্বাচন কমিশন। যদিও এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে ইমরান খানের দল পিটিআই (PTI)।
পিএমএলএন (PMLN) প্রধান নওয়াজ শরিফ দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। লাহোর এবং পাখতুনখোয়া। এই দুটি কেন্দ্র থেকেই তিনি লড়াই করার জন্য অনুমতি চেয়েছিলেন পাক নির্বাচন কমিশনের কাছে। উল্লেখ্য, পানামা দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল নওয়াজ শরিফের। আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ২০১৭ সালে পাক সুপ্রিম কোর্ট নওয়াজের নির্বাচনে লড়াইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলো। এরপর ৪ বছর তিনি পাকিস্তান ছেড়ে লন্ডনে ছিলেন। মাস দুয়েক আগেই তিনি পাকিস্তানে ফিরেছেন। ফিরেই তিনি নির্বাচনে ভোটে লড়ার অনুমতি পেলেন। ঐ দুই কেন্দ্রে নওয়াজের বিপরীতে লড়বেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।
