উত্তর কলকাতার পর দক্ষিণ কলকাতায় ভয়াবহ অগ্নিকান্ড


দিন দর্পণ, কলকাতাঃ  এক সপ্তাহের মধ্যে ফের আজ সকালে আগুন শহর কলকাতায়।উত্তর কলকাতার পর এবার দক্ষিণ কলকাতার আক্রোপলিস মলে আগুন।কলকাতার এক নামীদামী শপিং মলে আজ সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে।পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বার আগুন লাগে এই মলে।গত ১৪ই জুনের পর ফের আগুন লাগায় আতঙ্কিত শহরবাসী।দক্ষিণ কলকাতার বহৃৎ মল এই আক্রোপলিস।সবদিক খতিয়ে দেখার পর গত ২৫ জুন দমকলের তরফে শপিং মলে বিদ্যুৎ সংযোগের অনুমতি দেওয়া হয়।এরপরই শুরু হয় মেরামতির কাজ। অগ্নিকাণ্ডের স্মৃতি ভুলে নতুন করে সেজে উঠেছিল অ্যাক্রোপলিস মল।এখানে ১১০ টার কাছাকাছি আউটলেট এবং প্রায় ৪হাজার মানুষের কর্ম সংস্থান।সোমবার সকালে একে একে অউটলেটে  কর্মীরা আসা শুরু হয়েছে।তারই মধ্যে হঠাৎ ৪তলার ফুড কোর্ট থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক দেখা যায় মানুষের মধ্যে।আগুন লাগার খবর পেয়ে দমকল ইঞ্জিন আসে আগুন নেভানো হয়।

দমকল সূত্রে খবর চারতলার এক মোমোর দোকানের কিচেন থেকে আগুনটি লাগে।মল কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক ভাবে কিছু যানা সম্ভব হয়নি।মল কর্তৃপক্ষ সর্বাণী মুখোপাধ্যায় জানিয়েছেন আমাদের ইন্টারনাল (মলের অন্দরে কর্মরত) স্টাফরাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।ওই রেস্তোরাঁর কিচেনে একটি ফ্রাইং প্যানে আগুন লাগে প্রাথমিকভাবে এমনটাই জানতে পারছি।আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রনে নিয়ে আসা সম্ভব হয়েছে।জনসাধারণের জন্য খোলা রয়েছে মল।কিন্তু এই পাঁচ মাসের দুইবার আগুন লাগার ঘটনায় অ্যাক্রোপলিস মলের নিরাপত্তার ব্যবস্থার উপর প্রশ্ন উঠছে মানুষের মনে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *