দিন দর্পণ, লখনউঃ অ্যাটমোস্ফেরিক ভ্যাকুম ইউনিট চালু করার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে। সেই সময় ভ্যাকুমের সামনে যে কয়েকজন শ্রমিক ছিনেল তাঁরা সকলেই আগুনে ঝলসে যান। বিস্ফোরণের তীব্রতা এতই প্রবল ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকে সেই আওয়াজ শোনা যায়। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হন ৮-৯ জন কর্মী।
মঙ্গলবার বিকেলে উত্তর প্রদেশের মথুরায় ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে বিস্ফোরণ এবং সেখান থেকে আগুন লাগে। সেইসময় কর্মরত বেশ কয়েকজন শ্রমিক মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের দিল্লিতে স্থানান্তরিত করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রিফাইনারিতে ভ্যাকুম ইউনিট চালু করার সময়ই এই বিপত্তি ঘটে। সেই সময় ভ্যাকুমের সামনে যে কয়েকজন শ্রমিক ছিলেন, তারা আগুনে ঝলসে যান। বিষ্ফোরনের তীব্রতা এতটাই বেশী ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও তা শুনতে পাওয়া যায়।
মথুরা রিফাইনারির জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, মেইনটেন্যান্সের কাজ চলছিল। এভিইউ ইউনিট বন্ধই ছিল। মেশিন অন করতেই বিস্ফোরণ হয়। সেই সময় আশেপাশে ৮ থেকে ৯ জন শ্রমিক কাজ করছিলে। তাদের ২ জনের দেহের ৫০ শতাংশ পুড়ে যায়।২ জনের দেহের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে। বাকি ৪ জনও ২০ শতাংশ দগ্ধ হয়েছেন।
প্রসঙ্গত, এর আগে সোমবারও ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে বিস্ফোরণ হয়। গুজরাতের ভাদোদরার ইউনিট থেকে কালো ধোঁয়া বার হতে দেখা যায়। ওই রিফাইনারির স্টোরেজ ট্যাংকে আগুন লেগেছিল বলে অনুমান। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
