বাবন ধুঁয়া, ২০.০৩.২৪ সময়ঃ ০১.৪২
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
২০২৪- লোকসভা নির্বাচনে পুনরায় দমদম লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। এই একই কেন্দ্র থেকে বামেদের হয়ে লড়ছেন সুজন চক্রবর্তী। দু-জনেই দীর্ঘকাল ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তাই টক্কর তো শেয়ানে শেয়ানে হবে, সেকথা বলার অপেক্ষা রাখে না। দিন দর্পণের মুখোমুখি হয়ে নিজের রাজনৈতিক জীবণের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সৌগত রায়।
প্রঃ আপনার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ?
উঃ দীর্ঘ অভিজ্ঞতা হয়েছে আমার। যা অল্প কথায় শেষ হবে না। রাজনীতির মধ্যে সব সময়ই পরিবর্তন, উত্থান-পতন হয়।
প্রঃ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আপনার দলের আদর্শ গত ফারাক কোথায় ?
উঃ আমরা যে সময় রাজনীতি শুরু করেছি। সেই সময় একটা আদর্শগত লড়াই ছিলো আমাদের কমিউনিস্টদের সঙ্গে। এখন তো কমিউনিস্টরা দুর্বল হয়ে গিয়েছে। বিজেপির সঙ্গে সেই আদর্শগত লড়াই আমরা করে উঠতে পারছি না। এবং বিজেপি একটা অরাজনৈতিক দল। তারা যে উঠে আসবে, এটা আমরা ভাবতেও পারি না। সুতরাং এই পরিবর্তিত পরিস্থিতিতে যা করার তাই করতে হচ্ছে।
প্রঃ সংসদীয় জীবণে আপনার অভিজ্ঞতা কেমন ?
উঃ সংসদীয় জীবণে সব সময় অসংসদীয় গোলমাল যেগুলো হয় সেগুলো খুব ডিসটার্বিং। আমাদের সময় ২০১৪-র আগে অন্ধ্রপ্রদেশের বিভাজন নিয়ে হাউজের মধ্যে পেপারস স্পে ছাড়া হয়েছিলো। এটা আমার খুব খারাপ লেগেছিলো। আবার এই সম্প্রতি কয়েকটা ছেলে সংসদ কক্ষে লাফিয়ে পড়ল। এটাও আমার খারাপ লেগেছিলো। সংসদে যা কিছু অসংসদীয় হয়, সেটাই খারাপ লাগার মতো ব্যাপার।
প্রঃ পুরোনো সংসদ থেকে নতুন সংসদ ভবন কেমন লাগছে আপনার কাছে ?
প্রধানমন্ত্রী মিউজিয়াম রাখা হয়েছে সংসদের বাইরে। ওরা জওহরলাল নেহরুর নামে মিউজিয়াম রাখতে চায় নি, তাই প্রধানমন্ত্রী মিউজিয়াম করেছে।
প্রঃ রাজনীতিতে যদি না থাকেন, তাহলে কিভাবে মানুষের পাশে থাকবেন ?
উঃ যতক্ষণ পারবো শারীরিকভাবে চেষ্টা করবো।
প্রঃ রাজনীতিতে আসা নতুনদের কি বার্তা দেবেন ?
উঃ রাজনীতিতে অনেক ধৈর্য লাগে। অনেক মানসিক জোর লাগে। এসব রেখে চলতে হবে নতুনদের।
প্রঃ বিশ্বের অন্যান্য দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ভারতের রাজনৈতিক পরিস্থিতির ফারাক কতটা ?
উঃ আমাদের দেশে গণতন্ত্র দৃঢ় ভিত্তি পেয়েছে। আফ্রিকায় গণতন্ত্র দৃঢ় ভিত্তি পায়নি। ওখানে অনেক রাষ্ট্রে একনায়তন্ত্র রয়েছে। সংসদীয় গণতন্ত্রের যে অধ্যায় শুরু সেগুলো আফ্রিকায় সেভাবে শিকড় গাড়ে নি। তাছাড়া আমি আফ্রিকায় অত দেশ দেখিও নি। আমি উত্তর আফ্রিকার কয়েকটা দেশে গিয়েছিলাম।
প্রঃ রাজনীতিতে দুর্বৃত্তায়ন আগের থেকে বেড়েছে নাকি কমেছে ?
উঃ দুর্বৃত্তায়ণ ছিলো, আছে।
প্রঃ আপনার দেখা সেরা প্রধানমন্ত্রী ?
উঃ ড. মনমোহন সিং
