despite team india loose virat makes history- দল হারলেও নজির গড়লেন বিরাট


দিন দর্পণ: প্রথম টেস্টে ভারত হারলেও এক অনন্য নজির গড়েছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি (virat kohli)। সরকারি হিসেবে ১৮৭৭ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হওয়ার পর এই নজির আর কোনও ব্যাটসম্যান গড়তে পারেননি।

সাতটি বিভিন্ন ক্যালেন্ডার ইয়ারে ২০০০ রান স্পর্শ করেছেন বিরাট। ১৮৭৭ সালের সরকারিভাবে শুরু হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট। তখন শুধু টেস্ট ক্রিকেটই খেলা হত। এখনও পর্যন্ত বিরাট একমাত্র ব্যাটার যিনি সাত বার ২০০০ রানের বেশি করলেন। তবে বিরাটের আগে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সঙ্গকারা ছ’বার এক ক্যালেন্ডারে ২০০০ রান স্পর্শ করেছিলেন।

২০১২ সালে ২১৮৬, ২০১৪ সালে ২২৮৬, ২০১৬ সালে ২৫৯৫, ২০১৭ সালে ২৮১৮, ২০১৮ সালে ২৭৩৫, ২০১৯ সালে ২৪৫৫ রান করেছিলেন বিরাট। আর এবার ২০২৩ সালে সব ফরম্যাট মিলিয়ে তাঁর ব্যাট থেকে এল ২০০৬ রান।

এছাড়াও টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে চার নম্বরে জায়গা করে নিলেন কোহলি। ১১২টি টেস্টে ৮৭৯০ রান। সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২৪৫। সঙ্গে ২৯টি শতরান ও ৩০টি অর্ধ-শতরান করেন। ফলে তিনি পিছিয়ে দিলেন ভিভিএস লক্ষণকে। ফলে তাঁর আগে রয়েছেন সচিন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাসকর।

লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে রয়েছেন মাস্টার ব্লাস্টার। ২০০টি টেস্টে ১৫৯২ রান সচিনের। সর্বোচ্চ বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ২৪৮।  ৫১টি শতরান ও ৬৮টি অর্ধ-শতরান। দ্বিতীয় স্থানে রাহুল ১৬৩টি টেস্টে  মোট  ১৩২৬৫ রান করেছেন। সর্বোচ্চ পাকিস্তানের বিরুদ্ধে ২৭০ রান।  ৩৬টি শতরান ও ৬৩টি অর্ধ-শতরান করেছেন। তিন নম্বরে গাভাসকর ১২৫টি টেস্টে মোট  ১০১২২ রান করেছেন। সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ২৩৬।  ৩৪টি শতরান ও ৪৫টি অর্ধ-শতরান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *