সুপর্ণা দে, ০৮.০৩.২৪ সময়ঃ ০৫.৪৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
লোকসভা ভোটের আগে ফের চমক বিজেপি সরকারের৷ ডিএ বাড়ানোর -র পর কমানো হল রান্নার গ্যাসের দাম৷ ১০০ টাকা কমাল তারা৷ শুক্রবার সকালে এই বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন নরেন্দ্র মোদি৷ তিনি লিখেছেন, “আজ, নারী দিবসে, আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে৷ এই সিদ্ধান্ত সারা দেশে কয়েক লক্ষ পরিবারের আর্থিক বোঝাকে উল্লেখযোগ্যভাবে অবশ্যই লাঘব করবে৷ বিশেষ করে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে।” উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আট শতাংশ ডিএ ঘোষণা করেছে মোদি সরকার৷ যার জেরে চলতি বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘভাতার পরিমাণ হল ৫০ শতাংশ। প্রসঙ্গত, গত বছর অক্টোবরে দাম বেড়েছিল এলপিজি-র৷ তার পর অবশ্য চলতি বছর জানুয়ারি মাসে গার্হস্থ্য এবং বাণিজ্যিক দুই ধরনের সিলিন্ডারের দাম কিছুটা কমেছিল৷ এরপর ফের দাম কমাল কেন্দ্র৷ শুক্রবার রাত 12টার পর থেকেই কার্যকর হবে নতুন দাম। এনিয়ে রাজনৈতিক মহলের দাবি, ভোটের দিকে নজর রেখেই রান্নার গ্যাসের দাম কমানো হল।
