HC RATION CORRUPTION SCAME- রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের


সুপর্ণা দে, ০৭.০৩.২৪ সময়ঃ ০৪.০৯

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ

রেশন বন্টন দুর্নীতি মামলায় হলফনামা দেওয়ার জন্য ১৫ দিন সময় চাইল রাজ্য। বলা বাহুল্য, ৮ এপ্রিল কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। এই সংক্রান্ত ৬টি মামলার তদন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত৷ ২২ এপ্রিল পর্যন্ত এই নির্দেশ বজায় থাকবে। এর মধ্যে রাজ্য পুলিশ মামলাগুলি নিয়ে কোনও পদক্ষেপ করবে না বলে নির্দেশ দিয়েছে আদালত৷ এনিয়ে বিচারপতি জয় সেনগুপ্তর যুক্তি, “প্রধান বিচারপতি ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। ঐ হামলার মূলে রয়েছে রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্ত। কিন্তু রাজ্য তার বক্তব্য যেহেতু হলফনামা দিয়ে জানাতে চায়, তাই তাদের জানানোর সুযোগ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে, এই ইস্যুতে আর কোনো মামলা রাজ্যের কোনো থানায় দায়ের হয়েছে কি না। উল্লেখ্য, রেশন দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্তের জন্য রাজ্য পুলিশ ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৬টি এফআইআর দায়ের করেছিল। কিন্তু সেই এফআইআরের ভিত্তিতে রাজ্য পুলিশ তেমন ভাবে তদন্ত করেনি বলেই সম্প্রতি শাহজাহান শেখ সংক্রান্ত মামলায় অভিযোগ দায়ের করে ইডি। সেই মামলার শুনানিতেই বিচারপতি তদন্তে স্থগিতাদেশের নির্দেশ দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *