TAPOS ROY- দল ছাড়ার জোড়ালো ইঙ্গিত তাপসের


সুপর্ণা দে, ০৬.০৩.২৪ সময়ঃ ০৪.৫২

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ

তাপস রায়ের পরবর্তী রাজনৈতিক গতিবিধি কী হতে চলেছে, তা নিয়ে তুঙ্গে চলছে চর্চা। আবার এর সঙ্গে শুরু হয়েছে দল বদলের জল্পনাও। এসবের মধ্যেই তাপস রায় জানালেন, অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর সঙ্গেও ফোনে কথা হয়েছে।  প্রসঙ্গত, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তাপস রায়। কেন্দ্রীয় এজেন্সি তাঁর বাড়িতে আসার নেপথ্যে নাকি সুদীপেরই হাত ছিল বলে দাবি তাপসের। একইসঙ্গে মমতা বন্দ্য়োপাধ্যায়ের উপরেও তাপসের অভিমান, বাড়িতে ইডির হানার ৫২ দিন পরেও কোনও বার্তা না পাওয়ার জন্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *