সুপর্ণা দে, ০৬.০৩.২৪ সময়ঃ ০৩.৪৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ এবার থেকে ট্রেনেই পাওয়া যাবে পছন্দ সই খাবার৷ যা জোগাবে সুইগি ৷ আগামী ১২ মার্চ থেকে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়া স্টেশন থেকে যাত্রীদের খাবার সরবরাহ করবে সুইগি৷ জানা গিয়েছে, ৫৯টি স্টেশনে খাবার সরবাহ করবে সুইগি৷ এনিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে আইআরসিটিসির সঙ্গে৷ এই প্রসঙ্গেই আইআরসিটি-র চেয়ারম্যান সঞ্জয় কুমার জৈন বলেন, “ট্রেন যাত্রীদের সফর আরও আনন্দদায়ক করতে এবং সফরের সময়ে খাবারের যাতে কোনও সমস্যা না হয় তাই এই উদ্যোগ৷” এখানে যাত্রীদের খাবার আইআরসিটি অ্যাপ পিএনআর নম্বর দিয়ে খাবার অর্ডার করতে পারবেন৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই খাবার গুলির গুণগত মান একই থাকবে৷ খাবার যাতে গরম ও সতেজ থাকে তার জন্য একটি ইনসুলেটেড ব্যাগে সরবরাহ করা হবে৷ নির্দিষ্ট সময়ের কিছু সময় আগেই সুইগির ডেলিভারি পার্টনার নির্দিষ্ট গন্ত্বব্যে পৌঁছে যাবেন৷ গ্রাহকের কাছে খাবার হস্তান্তর করবে এবং বিতরণ করা খাবার চিহ্নিত করবে।
