SAHAJAHAN CBI- শাহাজাহানের জন্য বিশেষ ব্যবস্থা সিবিআইয়ের


সুপর্ণা দে, ০৬.০৩.২৪ সময়ঃ ০৩.৩৯

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ

শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে যাতে কোনো আইনি জটিলতার মধ্যে পড়তে না হয়, তার জন্য দিল্লিতে লিগ্যাল সেলের থেকে আইনি পরামর্শ নিচ্ছে সিবিআই। মঙ্গলবার বিকেলে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো শাহাজাহানকে সিআইডির হাত থেকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সিবিআইয়ের মোট ছয়  আধিকারিক ভবানী ভবনে যান। সেখানে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত সিআইডি আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেন তাঁরা। তবে বিষয়টি বিচারাধীন বলে এদিন সিবিআইয়ের হাতে তুলে দেয়নি সিআইডি। ফলে খালি হাতে ফিরতে হয় সিবিআইকে।এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে হাইকোর্টের আপিল করে বলা হয়েছে, স্রেফ সময় নষ্ট হচ্ছে। যদিও এই বিষয়ে রাজ্য সরকারের যুক্তি ছিল, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য৷ দ্রুত সেই মামলার শুনানিরও আর্জি জানানো হয়৷ তবে বুধবার রাজ্যের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে রাজ্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানাতে পারেন৷ ফলে শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তবুও সিবিআই আধিকারিকরা মনে করছেন, বিভিন্ন আইনি জটিলতা দেখিয়ে শেখ শাহজাহানকে তাদের হাতে নাও দিতে পারে রাজ্যের গোয়েন্দা বিভাগ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *